মঙ্গলগ্রহে গবেষণা কেন্দ্র গড়তে প্রয়োজন বিদ্যুৎ সরবরাহ। আর সেই শক্তির জোগান মিলবে মঙ্গলের বাতাস থেকেই। গ্রহটির নিজস্ব বায়ুমণ্ডলে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের অভিনব প্রযুক্তি আবিষ্কারের দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। খবর এএফপি’র।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলগ্রহে গবেষণা কেন্দ্র গড়তে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। সেই শক্তির উৎসও এবার খুঁজে বের করার দাবি করেছেন চীনা গবেষকরা। তাদের দাবি, মঙ্গলের বাতাস দিয়েই বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব।চীনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, মঙ্গলের বাতাসকে কাজে লাগিয়ে তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই বাতাসের ঘনত্ব বেশি এবং তাপ ধারণক্ষমতাও অনেক।হিলিয়াম বা জেননের মতো মূল্যবান গ্যাস নয় বরং মঙ্গলেই থাকা কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করেই উৎপাদন ক্ষমতা ২০ শতাংশ বাড়ানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা দল। এতে ব্যাটারির ওজন কমবে এবং গ্রহেই শক্তি জোগান নিশ্চিত হবে।মঙ্গলের বাতাস তাপ থেকে বিদ্যুতে রূপান্তরের ক্ষেত্রে ভালো কার্যকরী। এর অণুর ওজন বেশি এবং নির্দিষ্ট তাপধারণ ক্ষমতাও উচ্চমানের। এর অর্থ এটি তাপ-থেকে-বিদ্যুৎ রূপান্তরে অত্যন্ত উপযোগী।শুধু উৎপাদন নয়, গবেষকরা উদ্ভাবন করেছেন ‘মার্স ব্যাটারি’ নামের একটি ধারণা, যা মঙ্গলের বাতাসে থাকা উপাদান শোষণ করে তা থেকেই তৈরি করে বিদ্যুৎ। লিথিয়াম-এয়ার বা লিথিয়াম-কার্বন ডাই অক্সাইড ব্যাটারির মতো প্রযুক্তির মাধ্যমে রোভার কিংবা হেলিকপ্টারও চালানো সম্ভব।মঙ্গলগ্রহের দিন-রাত্রির তাপমাত্রার বিশাল পার্থক্যেও এই ব্যাটারি কাজ করতে সক্ষম বলে পরীক্ষায় দেখা গেছে। শূন্য ডিগ্রি সেলসিয়াসেও এটি নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করে, যা ভবিষ্যতের গবেষণা ঘাঁটি নির্মাণে বড় সহায়ক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’
‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুজন ডিলারের কাছে সার কেনার জন্য Read more

জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ই-ইউনিট (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে Read more

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫
সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় Read more

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল
মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল

মাত্র ৭২ ঘণ্টায়  লেবানন, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে অবরুদ্ধ গাজায় একের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন