আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল উখিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে যত বৈরাত যাবি যা, বিয়া কিন্তু আই গইজ্জম। (অর্থাৎ, যে যত বরযাত্রী যাক, বিয়ে কিন্তু আমিই করব।)’রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে— আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন শেষ পর্যন্ত তার হাতেই আসবে। কারণ তিনি দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক এবং ইতিপূর্বে চারবার এই আসনের সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ মনোনয়ন নিতে নানা কৌশল চালিয়ে গেলেও টেকনাফের তুলনায় উখিয়ায় তেমন প্রভাব পেলতে পারেনি। তাই তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে উখিয়াবাসী কোনভাবেই বিশ্বাস করতে পারছেন না।এদিকে, একই আসনে জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমির মওলানা নূর আহমদ আনোয়ারীও রয়েছেন উখিয়া-টেকনাফের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে। ফলে এই আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তাপ ও কৌতূহল।উখিয়া কৃষকদলের সভায় এক বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একটি গণতান্ত্রিক সরকার অপরিহার্য। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ধানের শীষ মার্কায় গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং ভোটারদের ঘরে ঘরে যেতে হবে।’তিনি আরও বলেন, ‘আমি আপনাদের পরীক্ষিত নেতা। কখনও দুর্নীতি বা স্বজনপ্রীতি করিনি। নির্বাচিত থাকি বা না থাকি— আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকব।’এখন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো উখিয়ায় এখন নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে চলছে সভা-সেমিনার, উঠান বৈঠক ও কর্মী সভার ব্যস্ততা। প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এখন ভোটারদের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন।জনগণের দৃষ্টি আকর্ষণে কেউ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ আবার উন্নয়নমূলক ইতিহাস তুলে ধরে ভোট চাচ্ছেন। ব্যানার, ফেস্টুন, পোস্টার আর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানামাত্রিক প্রচারণা।এদিকে, ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করছেন,কারও প্রচারণায় আধুনিক প্রযুক্তি, কারও তৃণমূল যোগাযোগই প্রধান হাতিয়ার। ফলে সার্বিকভাবে উখিয়া এখন নির্বাচনী উত্তেজনায় টগবগ করছে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চমকপ্রদ। মাঠে নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীরাও সক্রিয় ভূমিকা রাখছেন।উখিয়ার প্রত্যন্ত গ্রামে এখন একটাই আলোচনা- কে হচ্ছেন জনগণের পছন্দের প্রার্থী? কে পাচ্ছে নমিনেশন? -এ নিয়ে চলছে বিএনপি’তে নানা আলোচনা-সমালোচনা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ
অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাজ্যভিত্তিক Read more

উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে টেন্ডার, কোটেশন ছাড়াই অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে।এ ঘটনায় গত Read more

ঈদের ছুটি: ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
ঈদের ছুটি: ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (৩০ Read more

এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সবাই নিহত
এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সবাই নিহত

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ সবাই নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় Read more

ভারতের আসামে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের আসামে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আসামে কমপক্ষে ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন