প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রেস সচিব বলেন, আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনাকালে এ নিয়ে বিস্তারিত কথা হয়।অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন পুরো কাজের যেন অনলাইন সার্ভিস থাকে। সেটার সক্ষমতা যেন কনস্যুলেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে থাকে। সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। Read more

শেকৃবিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের থেকে চাঁদা নেওয়ার অভিযোগ
শেকৃবিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের থেকে চাঁদা নেওয়ার অভিযোগ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুদ্দিন মিয়ার বিরুদ্ধে ৮২ ব্যাচের শিক্ষার্থীদের থেকে ব্যক্তিগত প্রোগ্রাম Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ হারল বাংলাদেশ
ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ হারল বাংলাদেশ

কক্সবাজারে চতুর্থ টি–টোয়েন্টিতে ক্যাচ মিসের মহড়া দিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। এর খেসারত দিতে হলো ছয় উইকেটের হারে। জয় Read more

আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ
আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ

বরগুনার আমতলী উপজেলায় বর্ষার আগমনে খাল-বিল ও নদ-নদীগুলো প্রাণ ফিরে পেয়েছে। এই মৌসুমে স্থানীয়দের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান বাহন কাঠের Read more

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৩ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন