রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুদ্দিন মিয়ার বিরুদ্ধে ৮২ ব্যাচের শিক্ষার্থীদের থেকে ব্যক্তিগত প্রোগ্রাম বাস্তবায়নে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগের ভিত্তিতে জানা যায়, রবিবার (৬ জুলাই) অধ্যাপক ড. নুরুদ্দিন মিয়া নিজের প্রবন্ধ উপস্থাপন করবেন বলে ৮২ ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর কাছে ১০০ টাকা করে চাঁদা দাবি করেছেন এবং তার ব্যক্তিগত প্রোগ্রামে যাওয়া তাদের জন্য বাধ্যতামূলক করেছেন। এমনকি কোন শিক্ষার্থী যদি তার ব্যক্তিগত প্রোগ্রামে না যায়, তাহলে তিনি তাদের দেখে নিবেন বলে হুমকি দিয়েছেন। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে দলীয় প্রোগ্রামে যাওয়া শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করেছিলেন। ৮২ ব্যাচের শিক্ষার্থীরা তার কোর্সের সাথে যুক্ত থাকায় শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত। শিক্ষার্থীরা যেকোনো কথা বললে তিনি দেখে নেবেন বলে হুমকি দেন বলে জানা গেছে।বুধবার (৯ জুলাই) ৮২ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রফেসর ড. নুরুদ্দিন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন:১। শিডিউল টাইমের বাইরে ক্লাস নেয়। শিক্ষার্থীদের বিশ্রামের সময়ে তিনি তার সুবিধামত সময়ে ক্লাস টাইম দেন। এর পরেও তিনি প্রতিটা ক্লাসে ১ ঘন্টা লেট করে আসেন।২। ক্লাসে পড়াশোনা বাদ দিয়ে রাজনৈতিক আলোচনা করেন, যা একেবারেই কাম্য নয়।৩। তিনি কোন ধরনের ক্লাস লেকচার শীট দেন না এবং ক্লাসেও যেটুকু পড়ান সেটুকু বুঝিয়ে দেন না।৪। তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন।৫। বিভিন্ন সময় ব্যক্তিগত কাজের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন নম্বর নোট করে টাকা নেন। টাকা না দিলে তিনি পরীক্ষায় ফেল করানোর ভয় দেখান।এইসব অভিযোগের ভিত্তিতে, শিক্ষার্থীরা মো: নুরুদ্দিন মিয়া স্যারকে সমস্ত তাত্ত্বিক, ব্যবহারিক ও পরীক্ষা সম্পৃক্ত সমস্ত কর্মকাণ্ড থেকে বাদ দিয়ে ছাত্রবান্ধব কোর্স টিচার নিযুক্ত করার দাবি জানান।নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান, ‘স্যার আমাদের কোর্স টিচার কোর্সের শুরুর দিকে তিনি সকল সি আর জিআর কে ভার্সিটির বাস নিয়ে রাজনৈতিক প্রোগ্রামে যান। সেখানে যারা যাননি তাদেরকে চিহ্নিত করে রেখেছিলেন। পরবর্তীতে একজন সিআর গ্রুপে মেসেজ দেয়, নুরুদ্দিন স্যার সকল শিক্ষার্থীকে ১০০ টাকা করে দিতে বলেছেন। এটার সাথে কোন একাডেমিক সম্পর্ক নয়, এই টাকাটা সম্পূর্ণ তিনি তার ব্যক্তিগত কাজের জন্য নিচ্ছিলেন। একজন শিক্ষকের কাছ থেকে এমন ধরনের কিছু আশা করা আমাদের জন্য খুবই দুঃখজনক। ক্লাসে সব সময় তিনি ফাইনালের ৩০ নাম্বারের ভয় দেখায় আমাদের। এজন্য আমরা মুখ বুজে সবই সহ্য করি।’এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. নুরুদ্দিন মিয়া বলেন, ‘এইসব অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। তবে বাংলা একাডেমিতে জুলাই আন্দোলন কেন্দ্রিক একটা প্রোগ্রাম ছিলো, সেখানে যাওয়ার জন্য আমি সবাইকে বলেছিলাম। যেহেতু জুলাই আন্দোলনে সবাই ভূমিকা রেখেছিলো, প্রোফাইল লাল করেছিলো, তাই যেতে বলেছিলাম। তবে তাদের জোর করা হয়নি।’টাকা তোলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সাথে টাকা লেনদেনের কোন সম্পর্ক নেই। তারা এইসব কথা কোথা থেকে পেয়েছে আমার জানা নেই।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, ‘আমরা এ বিষয়ে আগামীকাল বসবো। বসে ঘটনার সত্যতা যাচাই করবো। কোন টিচারের বিরুদ্ধে টাকা তোলার মতো অভিযোগ কোনভাবেই কাম্য নয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রেন স্ট্রোকে মারা গেছেন ঢাবি শিক্ষার্থী আহসান
ব্রেন স্ট্রোকে মারা গেছেন ঢাবি শিক্ষার্থী আহসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।সোমবার (৭ Read more

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান
হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই Read more

মাছ-মাংসের বাজার চড়া, সরবরাহ থাকলেও কমেনি দাম
মাছ-মাংসের বাজার চড়া, সরবরাহ থাকলেও কমেনি দাম

সপ্তাহের ব্যবধানে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও মাছ ও মাংসের বাজার এখনো বেশ চড়া। রাজধানীর বাজারগুলোতে দাম বেড়েছে Read more

১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

মামলা করতে গিয়ে গ্রেফতার: ভিডিওতে ধরা পড়ল ব্যবসায়ী জুয়েলের হামলার চিত্র
মামলা করতে গিয়ে গ্রেফতার: ভিডিওতে ধরা পড়ল ব্যবসায়ী জুয়েলের হামলার চিত্র

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর দা হাতে হামলা চালান স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহিম জুয়েল। পরে নিজেকে ‘ভিকটিম’ সাজিয়ে Read more

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ এ এয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। চলতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন