টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুল (৪৬) কে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত ওই শিক্ষককে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের ২নং শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন সহকারি শিক্ষক বুলবুল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের কাছে ডেকে প্রথমে তার হাত ধরেন এবং পরে উরুতে হাত দিয়ে চাপ দেন বলে অভিযোগ উঠে। ওই ছাত্রী প্রথমে ভয় ও লজ্জার কারণে বিষয়টি গোপন রাখলেও বাড়িতে ফিরে তার ফুফু ও চাচীর কাছে সব খুলে বলে দেয়।পরে ৯ অক্টোবর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ ১০৮ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট জমা দেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সত্যতা যাচাইয়ের জন্য।এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা জানান, ‘আমি প্রথমে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। তিনি যা সিদ্ধান্ত নেবেন, আমি তাতেই সন্তুষ্ট ছিলাম। তবে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’ তিনি পরে বুধবার (২২ অক্টোবর) রাতে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘ঘটনার পর স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত সহকারি শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল

একসময়ে এই উপজেলায় অবৈধ কারেন্ট জালের দৌরাত্ম ছিল ব্যাপক। কারেন্ট জালের কারণে বিভিন্ন প্রজাতীর দেশিও মাছ হুমকির মধ্যে ছিল। সম্প্রতি Read more

ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক
ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক

সিরাজগঞ্জে ভিক্ষা করে জমানো তিন বস্তা টাকা উদ্ধার হয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে Read more

নেত্রকোণায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ
নেত্রকোণায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ

নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে আটপাড়া থেকে নেত্রকোনা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ Read more

গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য মাকহাটি গ্রামে পারিবারিক বিরোধ ও খুনের জেরে সানা মাঝি (৪২) নামে এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে Read more

৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস
৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস

সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন