টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। বড় দুটি সরকারি হাসপাতালে আইসিইউ সেবা না থাকায় রোগীদের ঢাকায় নিয়ে যাওয়ার বিকল্প নেই। ফলে জেলার ৪০ লাখ মানুষ আইসিইউ সেবা বঞ্চিত হচ্ছে।২০১৪ সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত আইসিইউ বিভাগ চালু করা হয়নি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ প্রস্তুত থাকলেও জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে সেবা বঞ্চিত হচ্ছেন প্রান্তিক রোগীরা। রোগীর স্বজনদের অর্থের অপচয়ও হচ্ছে। ফলে চরম ভোগান্তি এবং হয়রানির মধ্যে পড়ছে আইসিইউ সেবাপ্রার্থীরা। অনেক রোগীই ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। জেলাবাসী ওই দুটি সরকারি হাসপাতালে দ্রুত আইসিইউ সেবা চালু করার দাবি জানিয়েছে।জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ভর্তি হন। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম না থাকায় হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি এ হাসপাতালে ৫৮ জন চিকিৎসকের মধ্যে ১২ জনের পদ শূন্য রয়েছে। এছাড়া ১৭ জন নার্স, ৩ জন প্যারামেডিকস, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৩ জন কর্মচারী এবং চতুর্থ শ্রেণির ৩০ জন কর্মচারীর পদ খালি রয়েছে। ফলে হাসপাতালের কার্যক্রম চালাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে জেনারেল হাসপাতালের ২য় তলায় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ স্থাপন করা হয়। সেটা কিছুদিন সচল ছিল। তখন অনেক জটিল রোগী আইসিইউ সুবিধা পেয়েছেন। এরপর করোনার প্রভাব চলে যাওয়ায় আইসিইউ সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন যেসব রোগীর আইসিইউ সেবা প্রয়োজন, তাদেরকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। ঢাকায় পাঠানো রোগীর ক্ষেত্রে অর্থের অপচয়ের পাশাপাশি মৃত্যু ঝুঁকিও বাড়ছে।সূত্রমতে, সম্প্রতি টাঙ্গাইলের কালিহাতীর যদুরপাড়া গ্রামের খোকন মিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং নাগরপুরের আনোয়ার হোসেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে ঢাকায় প্রেরণ করেন। এছাড়া উত্তরবঙ্গগামী মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। ফলে গুরুতর আহত রোগীরা চিকিৎসা না পেয়ে অনেকে ঢাকায় যেতে বাধ্য হন।রোগী বহনকারী টাঙ্গাইল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মিয়া জানান, টাঙ্গাইল থেকে গুরুতর রোগীদের সাধারণত ঢাকা মেডিকেল, হৃদরোগ হাসপাতাল, নিউরো হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল ইত্যাদিতে নেওয়া হয়ে থাকে। টাঙ্গাইলের সরকারি হাসপাতালে কাঙ্খিত সেবা না পেয়ে প্রতিদিন কমপক্ষে ৭-৮টি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকায় যায়। তবে তাদের বাইরেও অন্যান্য বাহনযোগে আরো রোগী ঢাকায় চলে যান।সুশাসনের জন্য নাগরিক সুজনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ জানান, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ৪০ লাখের উপরে মানুষের বসবাস। দুর্ঘটনা বা জটিল রোগীদের জন্য আইসিইউ খুবই প্রয়োজন। এমন রোগী হাসপাতালে এলেই চিকিৎসকরা তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এখানে আইসিইউ সেবা নেই, এটা খুবই দুঃখজনক। দ্রুত আইসিইউ সেবা চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া দরকার বলে তিনি মনে করেন।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, ১০ শয্যার আইসিইউ চালু করার সব কিছুই প্রস্তুত রয়েছে। শুধু চিকিৎসক ও স্টাফ নার্সের অভাবে বন্ধ রয়েছে। আইসিইউ বিভাগ চালু করতে ১ জন অবেদনবিদ, ১ জন মেডিকেল অফিসার, ৩ জন নার্স, ২ জন মেডিকেল টেকনোলজিস্ট, ৩ জন ওয়ার্ডবয়, ২ জন আয়া ও ৪ জন পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর তাগাদাপত্র ও কিছু সরঞ্জামের চাহিদা পাঠানো হয়েছে। সেগুলো পেলেই আইসিইউ চালু করা সম্ভব হবে।তিনি জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি রোগী ভর্তি হন। অন্যদিকে, ডাক্তার-নার্স সংকট রয়েছে। ফলে রোগীদের কাঙ্খিত সেবা দিতে তাদের প্রতিনিয়িত অসুবিধা হচ্ছে।টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কদ্দুস জানান, চিকিৎসক সংকট এবং অবকাঠামোগত কারণে মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবার ব্যবস্থা নেই। জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হচ্ছে না। মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন দুই শতাধিক রোগী ভর্তি হয়ে এবং প্রায় হাজার রোগী আউটডোরে চিকিৎসা নিয়ে থাকে। এছাড়া প্রতিদিন কমপক্ষে ১২ জন গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হলে জরুরি ভিত্তিতে আইসিইউ চালু করা প্রয়োজন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবী এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। কেউ আহত হননি বলে জানা গেছে। Read more

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক Read more

কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা
কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা

‘কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা দেশ থেকে পালিয়ে গেছেন। রা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের Read more

নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব
মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব

মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন