কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসার প্রলোভন দেখিয়ে নারী উদ্যোক্তা নিলুফা জাহান লিপির কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে স্কুলের জ্যেষ্ঠ শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষিকা ফারজানা আহমেদের দৃষ্টান্তমুলক শাস্তি ও প্রাপ্য টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নিলুফা জাহান লিপি ও তার স্বামী মাসুম সরকার। তারা বলেন, ‘ওই শিক্ষিকা একজন ভদ্রবেশী প্রতারক। ভৈরবের বহু নারী পুরুষ তার প্রতারণার শিকার হয়ে লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। মিষ্টভাষী শিক্ষিকা একই ব্যবসায় পার্টনারের কথা বলে এবং সুদের বিনিময়ে কয়েকটি টাকা হাতিয়ে নিয়ে মানুষকে সর্বশান্ত করেছেন।’লিখিত বক্তব্যে নারী উদ্যাক্তা নিলুফা জাহান লিপি জানান, তিনি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। একই ভবনে বসবাস করার সুবাদে ভৈরব রেলওয়ে স্কুলের জ্যেষ্ঠ শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে ওই শিক্ষিকা লিপিকে এক কবিরাজের কাছে নিয়ে গিয়ে বিভিন্ন ধরণের ঝাড়ফুঁকের করান। পরবর্তীতে তাকে ধর্মের মেয়ে বানিয়ে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন শিক্ষিকা। তার প্রতি গভীর বিশ্বাসের সুযোগ তৈরি করে প্রথমে “উৎসব গ্যালারি” ব্যবসার কথা বলে আড়াই লাখ টাকার কাপড় নেন।পরবর্তীতে স্বপ্ন আউটলেট নামে একটি নতুন ব্যবসা শুরু করার কথা বলে এবং সেই ব্যবসায় ৩০শতাংশ পার্টনাশীপের প্রলোভন দেখান। এই প্রলোভনে তার কথায় বিশ্বাস করে প্রবাসী স্বামীর পাঠানো পোস্ট অফিসের এফডিআর ভেঙে ১০লাখ টাকা ও স্বর্ণালংকার বিক্রি করে আরও ২০লাখ টাকাসহ মোট ৩০লাখ টাকা ওই শিক্ষিকার হাতে তুলে দেন। ৩০ লাখ টাকার একটি ব্যবসায়িক চুক্তি হয় তাদের মধ্যে।এর কিছুদিন পর ওই শিক্ষিকা ব্যবসা সম্প্রসারণ করতে কয়েক মাসের জন্য আরও ৭০ থেকে ৮০ লাখ টাকা লাগবে জানান এবং ব্যাংক থেকে এক কোটি টাকা লোন পেলে সব টাকা ফেরত দেবেন বলে আশ্বস্ত করেন। পরে ওই নারী উদ্যোক্তা বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের বিনিময়ে আরও ৭০ লাখ টাকা এনে দেন শিক্ষিকা ফারজানাকে। কিন্তু কিছুদিন পর তিনি জানতে পারেন ফারজানা আহামেদ ও তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়া ভৈরবের বিভিন্ন মানুষের কাছ থেকে একইভাবে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ওই টাকা ফেরত চাইলে তারা উল্টো মিথ্যা মামলা ও হুমকি দিয়ে ভয় দেখাতো বলে অভিযোগ করেন।নারী উদ্যোক্তা বলেন, ‘পাওনা টাকা ফেরত চাইলে শতশত তারিখ দিয়ে দেব-দিচ্ছি বলে গড়িমসি করে সময় পার করেন। সর্বশেষ তিন মাসের সময় নিয়ে ২০২৪ সালের ১৮ এপ্রিল শিক্ষিকার নামের ব্যাংক একাউন্টের ৭০ লাখ টাকার একটি চেক দেন লিপিকে । কিন্তু ২১ এপ্রিল ব্যাংকে চেক নিয়ে গেলে জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকাই নেয়। ফলে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে ১৯মে ২০২৪ সালে ওই শিক্ষিকাকে উকিল নোটিশ পাঠানো হয় এবং ২০২৫ সালে কিশোরগঞ্জ আদালতে ৭০লাখ টাকার চেক ডিজঅনারে দায়ের করেন। মামলা নং ৩৭১/২৫।নারী উদ্যোক্তা জানান, ফারজানা আহমেদ ও তার স্বামী তাদের পাওনা টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেয়ায় বর্তমানে তিনি পরিবার নিয়ে ভয় ও আতংকের মধ্যে রয়েছেন। তাই তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এবং প্রতারণায় অভিযুক্ত শিক্ষিকা ফারজানা আহমেদ ও তার স্বামী শামীম আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে, স্বপ্ন আউটলেটের দোকান নিয়েও ভিট মালিক ও কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীক ঝামেলা সৃষ্টি হলে কিছুদিন আগে ভৈরব বাসস্ট্যান্ড থেকে স্বপ্নের কতৃপক্ষ শোরুমের মালামাল সরিয়ে নিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।অপরদিকে, অভিযুক্ত বাংলাদেশের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন আদালতের মাধ্যমে সবকিছু ফায়সালা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি

চার ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (২৯ মে)নিজেদের মাঠে মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে Read more

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান
নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান

পাহাড়, নদী আর সবুজের বুকে গড়ে ওঠা এ অঞ্চলের মানুষ আজ ভুগছে এক অদৃশ্য দানবের হাতে। নামীদামি ব্র্যান্ডের নকল জুতা Read more

আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন
আজ মহানায়ক আলমগীরের ৭৬ তম জন্মদিন

আজ বরেণ্য অভিনেতা আলমগীর-এর জন্মদিন। ১৯৫০ সালের ৩ এপ্রিল এই দিনে তার জন্ম। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে Read more

দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!
দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় লামা সরকারি হাসপাতালে এখন ২ জন ডাক্তার। মাত্র দুইজন ডাক্তার দিয়েই Read more

দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন