অ্যাডিলেইডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লেন ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি এমন এক কৃতিত্ব অর্জন করেছেন, যা আগে কোনো ভারতীয় ব্যাটার করতে পারেননি।৩৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ফরম্যাটে এক হাজারের বেশি রান করা ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখালেন। বিশ্বের মোট পঞ্চম ব্যাটার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন রোহিত। আশ্চর্যের বিষয়, কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলিও এই কীর্তি গড়তে পারেননি।রোহিতের আগে মাত্র চারজন ক্রিকেটার অস্ট্রেলিয়ায় এক হাজারের বেশি ওয়ানডে রান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস ও ডেসমন্ড হেইন্স, আর শ্রীলঙ্কার দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে।এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে দারুণ এক চার মারতেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান রোহিত শর্মা।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই Read more

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় Read more

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ওই দুর্ঘটনা Read more

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের যাত্রী আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত Read more

বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত
বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে Read more

বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত
বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন