ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই একদল ছাত্র-জনতা বাসভবনের দিকে মিছিল করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও তারা বাসভবনের সামনে অবস্থান নিয়ে ইট-পাথর নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১২ জনকে গ্রেপ্তার করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসভবনের সামনে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ‘এটি কোনো সংগঠিত হামলা ছিল না। হঠাৎ করে বস্তি এলাকা থেকে ৪০–৫০ জন এসে ইট-পাথর নিক্ষেপ করে। কয়েকটি পাথর গেটের ভেতরে পড়েছিল। তখন পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’হাসিব আজিজ আরও বলেন, পুলিশের দ্রুত ও পেশাদার ভূমিকার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় সহকারী হাইকমিশনার পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন বলে জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কায় বিপক্ষে টেস্ট জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে Read more

‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম
‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম

বিশ্বব্যাপী 'বরবাদ' সাফল্যের মধ্যে সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল আজহার ছবি 'তাণ্ডব'র শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা কে Read more

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে Read more

ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে Read more

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

চট্টগ্রামে নির্মিত হবে দেশের প্রথম মনোরেল, সমঝোতা চুক্তি সই
চট্টগ্রামে নির্মিত হবে দেশের প্রথম মনোরেল, সমঝোতা চুক্তি সই

বন্দরনগরী চট্টগ্রামে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম মনোরেল। নগরীর যানজট নিরসনে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এনিয়ে রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন