চার ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (২৯ মে)নিজেদের মাঠে মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে মায়ামির ৪ গোল করেছেন দুই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। মেসি ২টি, সুয়ারেজও ২টি।ম্যাচের ২৭ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়েও নাগাল পাননি বিপক্ষ গোলকিপার। এক গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মায়ামি।দ্বিতীয়ার্ধে গোলমিছিল শুরু হয় ৬৮ মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ বানান এই উরুগুইয়ান তারকা। খানিক পর ৭৪ মিনিটে এসে এক গোল শোধ করে মন্ট্রিয়েল। তবে এরপর ৮৭ মিনিটে ফের ব্যাবধান বাড়িয়ে নেন মেসি। অবশ্য পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে ভিক্টর দ্বিতীয় গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মেসির মায়ামি। তবে মেসি-সুয়ারেজ জোড়া গোল পেলেও দুজনের কেউই এমএলএসের শীর্ষ ৩ গোলদাতার তালিকাতে নেই। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার তাই বারিবো ১৩ গোল করে আছেন সবার উপরে। ১০ গোল করে দ্বিতীয় অবস্থানে ব্রায়ান হোয়াইট।এর আগে , মন্ট্রিয়লের বিপক্ষে জয়ের আগে সর্বশেষ চার ম্যাচের দুটিতে হার আর দুটিতে ড্র করেছিল মায়ামি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা, আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে?
ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা, আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে?

পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নব্বইয়ের দশকের পর থেকে শুধু উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের Read more

চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত
চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত

খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ অনেক পুরোনো একটি পদ্ধতি হলেও এখনও জনপ্রিয়। মাছ যখন শুকিয়ে সংরক্ষণ Read more

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি)’ থেকে বের হয়ে যাচ্ছে ইরান। সোমবার (১৭ জুন) দেশটির পররাষ্ট্র Read more

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। Read more

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প
ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ (গুরুত্বের সঙ্গে) ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন