ইসরায়েলের লাগাতার খননকার্যের কারণে আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। একই সঙ্গে শেখ জাররাহ মহল্লায় দখলনীতি জোরদার ও স্থানীয় ফিলিস্তিনিদের চলাচলে নতুন করে বাধা দেওয়ার অভিযোগও করেছে তারা।বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জেরুজালেম প্রশাসন সতর্ক করে জানায়, আল-আকসা মসজিদের নিচে ইসরায়েলি কর্তৃপক্ষের চলমান খনন কাজ পবিত্র মসজিদের স্থিতিশীলতা ও পুরোনো জেরুজালেম নগরীর ঐতিহাসিক ইসলামী নিদর্শনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েল ‘মিথ্যা ধর্মীয় দাবির’ অজুহাতে শেখ জাররাহ মহল্লায় ইহুদি বসতি সম্প্রসারণ ও দখল জোরদার করছে। গত দুই দিনে ওই এলাকায় কঠোর সামরিক অবরোধ জারি করে স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনারা বসতি স্থাপনকারীদের ‘শিমন দ্য রাইটিয়াসের সমাধি’ নামে পরিচিত স্থানে ঢোকার অনুমতি দিয়েছে, যেখানে তারা তোরাহ ধর্মীয় আচার পালনের জন্য বিশেষভাবে স্থাপিত তাবুতে সমবেত হয়েছে।এ সময় পাড়াজুড়ে ইসরায়েলি সামরিক যান মোতায়েন করা হয়, বসানো হয় একাধিক তল্লাশি চৌকি, এবং বন্ধ করে দেওয়া হয় প্রধান সড়কগুলো। এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়ে।জেরুজালেম প্রশাসন জানিয়েছে, ইসরায়েল ‘ধর্মীয় গল্পগাঁথার’ অজুহাতে ওই এলাকায় নতুন করে দখল বাস্তবতা তৈরি করছে, যাতে করে ফিলিস্তিনি উপস্থিতি মুছে ফেলে বসতি স্থাপনকারীদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। এটি মূলত পুরোনো জেরুজালেমের আরব-ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ।বিবৃতিতে আরও বলা হয়, ‘শিমন দ্য রাইটিয়াসের সমাধি’ নামে পরিচিত স্থানের কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই। বরং দলিল-প্রমাণ অনুযায়ী, স্থানটি ১৭৩৩ সালে সুফি আলেম শেখ সিদ্দিক আস-সাদীর মালিকানাধীন ছিল, যা তিনি খলওয়া (আধ্যাত্মিক নির্জনতা) ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের জায়গা হিসেবে ব্যবহার করতেন। ওই স্থানের সঙ্গে কোনো প্রাচীন ইহুদি ব্যক্তিত্বের সম্পর্কের প্রমাণ নেই। এটি কেবল দখলদারদের বানানো কাহিনি।বিবৃতির শেষাংশে জেরুজালেম প্রশাসন জোর দিয়ে বলেছে, ইসরায়েল ধর্মীয় অজুহাত দেখিয়ে দখল ও বসতি সম্প্রসারণকে বৈধতা দিতে চায়, কিন্তু বাস্তবে এটি ফিলিস্তিনি অধিবাসীদের ধীরে ধীরে উচ্ছেদ ও এলাকাটিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল।তারা আরও জানায়, শেখ জাররাহ মহল্লা ও সংশ্লিষ্ট স্থানের মালিকানা সংক্রান্ত ঐতিহাসিক দলিল, শরিয়াহ আদালতের রায় এবং জেরুজালেমের স্থানীয় পরিবারগুলোর নথিই আসল ও বৈজ্ঞানিক ভিত্তি, যা ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর স্বীকৃতিও পেয়েছে।সূত্র : আল জাজিরা, ওয়াফা নিউজ এজেন্সিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির Read more

দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির
দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির

কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু নিহত Read more

মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে
মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে

ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির দায়ে বিধান রয় (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। Read more

শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ
মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ

অবরুদ্ধ গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ম্যাডলিন’ নামের ত্রাণ সহায়তা জাহাজটি ১২ জন সমাজকর্মীসহ মিশরের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন Read more

বিয়ে করলেই নাগরিকত্ব: ইউরোপসহ কোন কোন দেশে মিলবে সুবিধা?
বিয়ে করলেই নাগরিকত্ব: ইউরোপসহ কোন কোন দেশে মিলবে সুবিধা?

বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধু দু’জন মানুষের ভালোবাসার সম্পর্ককে বৈধ রূপ দেয় না, বরং অনেক সময় খুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন