বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি শুধু দু’জন মানুষের ভালোবাসার সম্পর্ককে বৈধ রূপ দেয় না, বরং অনেক সময় খুলে দেয় নতুন জীবনযাত্রার দ্বারও। আধুনিক বিশ্বে বিয়ের মাধ্যমে শুধু পরিবার গড়াই নয়, বরং অনেকে খুঁজে নেন ভিন্ন দেশে বসবাস, কাজ ও নাগরিকত্ব পাওয়ার সুযোগ। ভালোবাসার টানে কিংবা বাস্তবতার খাতিরে যখন কেউ বিদেশি জীবনসঙ্গীকে বেছে নেন, তখন বিয়েটি হয়ে ওঠে এক ধরনের পাসপোর্ট—যা সরাসরি পৌঁছে দেয় নতুন দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগে।বিশ্বের নানা দেশে এ বিষয়ে রয়েছে আলাদা আইন। কোথাও নাগরিকত্ব পেতে কয়েক বছরের বৈধ দাম্পত্য জীবন কাটানো বাধ্যতামূলক, কোথাও আবার শুধু বিয়ের কাগজপত্রই যথেষ্ট। বিশেষ করে ইউরোপ, লাতিন আমেরিকা ও কিছু এশীয় দেশ এমন নিয়ম চালু রেখেছে, যেখানে বিদেশি নাগরিককে বিয়ে করলেই পাওয়া যায় স্থায়ীভাবে থাকার অনুমতি এবং পরবর্তীতে পূর্ণ নাগরিকত্ব। এর সঙ্গে যুক্ত হয় দ্বৈত নাগরিকত্বের সুবিধা, ভিসা ছাড়াই অসংখ্য দেশে ভ্রমণের সুযোগ এবং উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা।তবে মনে রাখতে হবে, বিয়েটি হতে হবে বৈধ ও প্রকৃত। কেবল নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে কাগুজে সম্পর্ক গড়ে তুললে আইনি জটিলতার ঝুঁকি থেকেই যায়। কিন্তু ভালোবাসা ও জীবনের বাস্তব প্রয়োজনে যদি কেউ বিদেশি জীবনসঙ্গীকে বিয়ে করেন, তাহলে এটি হয়ে উঠতে পারে জীবনের এক বড় সুযোগ।চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় এবং সেসব দেশে কী কী শর্ত প্রযোজ্য।১। ব্রাজিলপৃথিবীর পঞ্চম বৃহৎ ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। বিয়ের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার দিক থেকে ব্রাজিল বিশ্বের সবচেয়ে উদার দেশগুলোর একটি। যদি আপনি একজন ব্রাজিলের নাগরিককে বিয়ে করেন এবং সেখানে তাঁর সঙ্গে টানা এক বছর বসবাস করেন, তবেই আপনি সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ব্রাজিলে রয়েছে দ্বৈত নাগরিকত্বের অনুমতি। অর্থাৎ ব্রাজিলের নাগরিক হতে গেলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে না। ব্রাজিলের নাগরিক হলে আপনি পাবেন রাশিয়াসহ অনেক দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগও।২। পর্তুগালএই দেশেও বিয়ের মাধ্যমে আপনি পেতে পারেন নাগরিকত্ব। এর জন্য আপনি যদি কোনো পর্তুগিজ নাগরিকের সঙ্গে তিন বছর ধরে বিবাহিত সম্পর্কে থাকেন, তাহলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এতে আপনার পর্তুগালে থাকারও প্রয়োজন নেই। পর্তুগিজ ভাষা ও সংস্কৃতির জানা এ ক্ষেত্রে আপনাকে বাড়তি সুযোগ দিতে পারে। পর্তুগাল যেহেতু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ, তাই এর নাগরিকত্ব পেলে আপনি ইউরোপীয় ইউনিয়নের সুবিধাও পাবেন।৩। পোল্যান্ডপোল্যান্ডের নাগরিককে বিয়ে করলে বিয়ের তিন বছর পর এবং পোল্যান্ডে টানা দুই বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করা যাবে। তবে এখানে জানা থাকতে হবে পোলিশ ভাষা। কারণ, নাগরিকত্বের জন্য পোল্যান্ডের ভাষা পরীক্ষাও পাস করতে হয়। থাকার জন্য অন্যতম সুন্দর দেশ হলেও পোল্যান্ড হতে পারে কিছুটা ব্যয়বহুল। কারণ, এখানে থাকতে আপনাকে গুনতে হতে পারে উচ্চ হারে আয়কর। পোল্যান্ডে আয়কর ১৮–৩২ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।৪। সার্বিয়াসার্বিয়ায় বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পেতে হলে দেশটির বৈধ নাগরিকের সঙ্গে থাকতে হবে তিন বছরের বিবাহিত সম্পর্ক। এর পাশাপাশি সার্বিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে হবে। তবে অনেক সময় নিয়মগুলো খুব কঠোরভাবে প্রয়োগ করা হয় না, তাই সহজেই পেয়ে যেতে পারেন সার্বিয়ার পাসপোর্ট। দেশটি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ। জীবনযাপন খরচও তুলনামূলক কম। এ ছাড়া সার্বিয়ার নাগরিকত্ব পেলে অন্যান্য ইউরোপীয় দেশে যাওয়া সহজ হয়।৫। ফ্রান্সফ্রান্সের নাগরিকও হতে পারেন আপনি, যদি বিয়ে করেন কোনো ফরাসি নাগরিককে। এর জন্য সময়সীমা চার বছর। অর্থাৎ ফরাসি নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে চার বছর তাঁর সঙ্গে থাকতে হবে এবং ফ্রান্সেই বসবাস করতে হবে। আপনি যদি ফরাসি নাগরিককে ফ্রান্সের বাইরে বিয়ে করেন, তাহলে এই চার বছরের সময়সীমা আরও বাড়তে পারে। একবার ফ্রান্সের নাগরিক হলে আপনি পাবেন ইউরোপীয় ইউনিয়নের সুবিধা। যদিও ইউরোপীয় ইউনিয়নের দেশ হওয়ায় এখানে ট্যাক্সের হার খুবই বেশি, যা প্রভাব ফেলতে পারে জীবনযাপনে।৬। ইতালিইতালির সুস্বাদু পিৎজা, পাস্তা, লাজানিয়া, তিরামিসু কেকের কথা আমরা সবাই জানি। কিন্তু অনিন্দ্যসুন্দর দেশটি পারিবারিক সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধেরও এক সুন্দর উদাহরণ, যেখানে পরিবারের সবাই মিলেমিশে থাকে। ইতালিও বিয়ে সূত্রে নাগরিকত্ব দেয়। ইতালির নাগরিককে বিয়ে করলে এবং দেশটিতে দুই বছর বসবাস করলে আবেদন করতে পারবেন নাগরিকত্বের। তবে ইতালিতে না থেকে অন্য দেশে থাকলে তিন বছর পর আবেদন করা যাবে। যদি দম্পতির সন্তান থাকে তবে এই সময়সীমা অর্ধেক কমে যায়। আশার কথা হচ্ছে, ইতালির নাগরিকত্বের পাশাপাশি আপনি পেয়ে যাবেন ইউরোপীয় ইউনিয়নের সুবিধা।৭। স্পেনদক্ষিণ ইউরোপের সবচেয়ে বড় দেশ স্পেন, যেখানে আপনি কেবল এক বছরেই পেতে পারেন নাগরিকত্ব। স্পেনের আইনে বলা আছে, স্প্যানিশ নাগরিককে বিয়ে করলে তাঁর সঙ্গে এক বছরের বসবাসেই আপনি স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে এর পাশাপাশি আপনি পাবেন লাতিন আমেরিকা, ফিলিপাইন, পর্তুগাল ইত্যাদি দেশের দ্বৈত নাগরিকত্বের সুবিধা। নাগরিকত্বের আবেদনের জন্য আপনার লাগবে স্প্যানিশ নাগরিককে বিয়ের বৈধ সনদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ। এ ছাড়া স্প্যানিশ ভাষার প্রাথমিক দক্ষতা ও তাঁদের সংস্কৃতি সম্পর্কে সাধারণ জ্ঞানও অনেক সময় কাজে লাগে।৮। আর্জেন্টিনাফুটবলপ্রেমী অনেকের কাছেই এক আবেগের নাম আর্জেন্টিনা। স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়ে যেতে পারেন, যদি বিয়ে করেন আর্জেন্টিনার কোনো নাগরিককে। মাত্র দুই বছর পরই আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণের পাশাপাশি লাগবে সেই দেশে কোনো অপরাধ না করার প্রমাণ ও সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান।৯। মেক্সিকোমেক্সিকোর আইন অনুযায়ী, একজন মেক্সিকান নাগরিককে বিয়ে করলে তাঁর সঙ্গে মাত্র দুই বছর বসবাস করলেই আপনি দেশটির নাগরিকত্ব পেতে পারেন। তবে এর জন্য আপনার থাকতে হবে স্প্যানিশ ভাষার মৌলিক দক্ষতা, বিয়ের বৈধ সনদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ। সবচেয়ে ভালো দিক হলো, মেক্সিকোর নাগরিকত্ব পেলেও আপনি আগের দেশের পাসপোর্ট রাখতে পারবেন। এই দেশে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নিকটবর্তী।১০। তুরস্কঅনেকের কাছেই ‘ড্রিম ডেসটিনেশন’ বা স্বপ্নের গন্তব্য তুরস্ক। অপরূপ তুরস্কে বিয়ের পর তিন বছর একসঙ্গে থাকলেই মেলে নাগরিকত্ব। মজার বিষয় হলো, লাতিন আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশের মতো তুরস্কের নাগরিকত্বের জন্য সেই দেশের ভাষা বা সংস্কৃতি জানার প্রয়োজন নেই। তিন বছর একসঙ্গে বৈধভাবে দাম্পত্য জীবন কাটালেই করতে পারবেন নাগরিকত্বের আবেদন। এ ছাড়া তুরস্কের নাগরিক হলে আপনি পাবেন এক বিশেষ সুবিধা। তুরস্কের পাসপোর্ট দিয়ে পৃথিবীর ১১০টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।১১। সুইজারল্যান্ডসুইজারল্যান্ড সাধারণভাবে কঠোর অভিবাসন নীতির দেশ হলেও বৈধ বিয়ের মাধ্যমে দেশটিতে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায়। প্রক্রিয়াটি বেশ সহজও বটে। আপনার স্বামী বা স্ত্রী যদি সুইস নাগরিক হন এবং আপনারা যদি তিন বছর একসঙ্গে থাকেন, তাহলে পাঁচ বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। আপনি যদি দেশের বাইরেও থাকেন, তারপরও ছয় বছরের বিবাহিতকাল অতিক্রান্ত হলেই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য। সুইজারল্যান্ডের নাগরিকত্বের প্রক্রিয়া সাধারণত বেশ দ্রুত সম্পন্ন হয়। একবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে আপনি পাবেন ইউরোপে বসবাসের সুযোগও। আবেদনের জন্য লাগবে সুইস সমাজে ভালোভাবে মিশে যাওয়ার প্রমাণ; যেমন সুইজারল্যান্ডের ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা; যেকোনো অপরাধমূলক কাজে যুক্ত না থাকার রেকর্ড ও বৈধ দাম্পত্য সম্পর্ক বজায় আছে, এমন প্রমাণ।১২। কেপ ভার্ডপ্রাকৃতিক সৌন্দর্যে ভরা পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্ড। এটি এমন একটি দেশ, যেখানকার নাগরিককে বিয়ের পরই আপনি সেই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, কোনো কালক্ষেপণ না করে। তবে সে ক্ষেত্রে অবশ্যই বৈধভাবে কেপ ভার্ডের নাগরিককে বিয়ে করতে হবে। নাগরিকত্বের যোগ্যতা অর্জনের জন্য দেশটিতে বসবাসের পূর্বশর্তও নেই। কাজেই প্রক্রিয়াটি সহজ ও সময় সাশ্রয়ী।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা
গৌরীপুরে চা দোকানীর উদ্যোগে বর্ষসেরা চা’প্রেমীদের সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে ব্যতিক্রমী আয়োজনে এবারও অনুষ্ঠিত হয় বর্ষসেরা চা’প্রেমী সম্মাননা। ‘মাদক ছেড়ে চা ধরুন, মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ুন’ স্লোগানকে Read more

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক
ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের Read more

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১

তুরস্কে ৬ দশমিক ১ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন Read more

পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬
পুকুরের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কব্জি বিচ্ছিন্নসহ Read more

বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী
বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী

ঢাকা–রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে গত ৯ অক্টোবর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা Read more

তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান
তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন