কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা এবং কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রয়ের অভিযোগে এসব জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে এবং কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মুশফিকুর রহমান, খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায়, পুলিশসহ নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অভিযানে উলিপুর শহরের পোস্ট অফিস মোড়ে হাজী বিরিয়ানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে ১০ হাজার টাকা এবং উলিপুর মধ্যবাজারে অবস্থিত শাহীন স্টোরকে কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রয়ের অভিযোগে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ২০ কেজি কৃত্রিম ক্ষতিকর রং দিয়ে তৈরি চিপস উদ্ধার করে ধ্বংস করা হয়েছে এবং শ্যামল স্টোর থেকে ক্ষতিকর সালটু জব্দ করে ধ্বংস করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, ‘জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ অধ্যায় এশিয়দের হাতেই রচিত হতে হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Read more

বাস থেকে একের পর এক মরদেহ বের করা হচ্ছে
বাস থেকে একের পর এক মরদেহ বের করা হচ্ছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বুধবার (২৫ মার্চ) Read more

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।কিলিমানজারো আঞ্চলিক পুলিশ কমান্ডার Read more

গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা
গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে।বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো Read more

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের Read more

সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ
সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদফতর, পরিদফতর এবং দফতরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বা পারিতোষিক হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন