খাগড়াছড়ির রামগড়ে পুত্রের হাতে পিতা খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। উল্লেখ্য, গত ১৩ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার হয় স্থানীয় বাদাম বিক্রেতা মাখন চন্দ্র (৫৪) এর। মাখন চন্দ্র রামগড় পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ উত্তর গর্জনতলীর বাসিন্দা।নিহত মাখন চন্দ্র নাথের মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ দেখা দেয় জনমনে। তারপর নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ (৭০), বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, আসামী শুভ চন্দ্র নাথ (১৯), পিতা-মৃত মাখন চন্দ্র নাথ, মাতা-বন্ধনা রানী নাথ, সাং-উত্তর গর্জনতলী, ০৩নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি।গত ১৩ জুলাই সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা থেকে একই রাত্র ১৪/০৭/২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ উত্তর গর্জনতলী সাকিনে ভিকটিমের নিজ বসতঘরে সামনের বারান্দায় বাদীর ভাই ভিকটিম মাখন চন্দ্র নাথ (৫৪) এর সহিত ঝগড়াঝাটির একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে কোদালের হাতল দিয়ে বাদীর ভাইয়ের মাথার বাম পাশে স্বজোরে আঘাত করে।এতে গুরুতর রক্তাক্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণে রাতেই মৃত্যুবরণ করে মাখন চন্দ্র। এদিকে আসামী শুভ বাদীর ভাইয়ের মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে বাদীর ভাতিজা তার মাকেও হত্যার হুমকি দেয়। বাদীর ভাই মাখন চন্দ্র নাথ গলায় রশি দিয়ে বর্ণিত ঘটনাস্থলে বাঁশের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার নাটকও সাজান।এ মর্মে প্রচার করতে এবং মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে অপমৃত্যু মামলা করতে বাধ্য করে বাদিকে। রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, দীর্ঘদিন পুলিশ অধিকতর তদন্তে সত্যতা পাওয়ায় ২১ অক্টোবর নিজ বাড়ি থেকে হত্যাকারী নিজ ছেলে শুভ চন্দ্র নাথ (১৯) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। আসামী শুভ আদালতে স্বীকারোক্তিও প্রদান করেছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত
‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে প্রাণোৎসর্গকারী 'হাওর বীর সাবিকুল' স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

জাকসুতে ভিপি জিতু, অন্য পদে শিবিরের জয়জয়কার
জাকসুতে ভিপি জিতু, অন্য পদে শিবিরের জয়জয়কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের Read more

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন Read more

প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর ভোট দিতে দিবেন না, এটা হবে না: শফিকুর রহমান
প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর ভোট দিতে দিবেন না, এটা হবে না: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তাদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের Read more

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত আনুমানিক ২টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও Read more

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে পররাষ্ট্রমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন