ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির দায়ে বিধান রয় (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিধান রয় ওই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ফেসবুকে মহানবী (সা) কে কটুক্তি করে স্ট্যাটাস দেয় বিধান রয়। এরপরে রাত থেকে ফেসবুকে সেটি নিয়ে প্রতিবাদ শুরু হলেও ডিলিট করেনি। শুক্রবার ১০টার পর বিক্ষুদ্ধ এলাকায় গিয়ে তাকে বাড়ীতে খোঁজাখুজির পর সে পোস্ট ডিলিট করে দিয়ে আত্মগোপনে চলে যায়।কিছুক্ষণ পরে এলাকায় উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিবারের লোকজন বিধান রয়কে পুলিশের হাতে তুলে দেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিধান রয়ের বাড়ীতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ
গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুকুর মালিক মুদি দোকানি রবিউল ইসলাম Read more

গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!
গাজায় সেনা পাঠাবে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া!

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা ও স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা। Read more

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২
নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও Read more

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত তারকা পেসার আলি খানসহ চার Read more

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে এবং নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে Read more

গোলাবারুদসহ সুন্দরবনের দুলাভাই বাহিনীর সদস্য আটক
গোলাবারুদসহ সুন্দরবনের দুলাভাই বাহিনীর সদস্য আটক

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর ১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন