দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীকালে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এমনকি এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।এমন পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাম না বাড়ানোয় দুধ সরবরাহ বন্ধ করলেন সিরাজগঞ্জের খামারিরা
দাম না বাড়ানোয় দুধ সরবরাহ বন্ধ করলেন সিরাজগঞ্জের খামারিরা

দুধের দাম না বাড়ানোয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রায় ৬ শতাধিক খামারি দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। রোববার (২ নভেম্বর) থেকে জেলার লাহিড়ী Read more

হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার Read more

নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন
নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন

ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন Read more

মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া Read more

প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। Read more

গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার
গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি শফিকুল শফিককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন