২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইমুনা তাবাসসুম অর্পা। তিনি গোল্ডেন জিপিএ-৫ পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছেন। তাঁর মোট প্রাপ্ত নম্বর ১১৯০।মাইমুনা তাবাসসুম অর্পা মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মো. মোকলেছুর রহমান মুকুল মোল্লা ও মোসা. লুবনা চৌধুরী দম্পতির কন্যা। ব্যবসায়ী বাবার সন্তান অর্পা এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে ১২৪৩ নম্বর অর্জন করে জেলার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন।ধারাবাহিক এই সাফল্য তাঁর অধ্যবসায়, মেধা ও দায়িত্ববোধের উজ্জ্বল প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন।মাদারীপুর সরকারি কলেজের প্রভাষক মো. আসাদুজ্জামান বলেন, ‘অর্পার এই কৃতিত্ব কলেজের গৌরব বৃদ্ধি করেছে। তাঁর নিষ্ঠা ও অধ্যবসায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’এদিকে মাদারীপুর সরকারি কলেজ ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। শিক্ষকেরা বলেন, ‘অর্পার ধারাবাহিক সাফল্য জেলার শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী
মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী

টাঙ্গাইলের মির্জাপুরে রত্না বেগম নামে এক প্রসূতিকে অপারেশন সম্পন্ন না করে মুমূর্ষূ অবস্থায় রেফার্ড করার অভিযোগ উঠেছে। ওই প্রসূতি বর্তমানে Read more

নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর
নবীনগরে আগুনে পুড়লো অসহায় রাশিদার বসতঘর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছেন মৃত বাদল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫)। সোমবার (১৫ Read more

শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার

দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও Read more

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ
মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশে করেছে ১০৩ জন ভারতীয়। এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে ৭৩ Read more

শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা
শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা

জেঁকে বসেছে শীত। কুয়াশার ঢেউ আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠিক সেই সময়ে মানবতার উষ্ণ আলোর প্রতীক হয়ে উঠলেন Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন