দুধের দাম না বাড়ানোয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রায় ৬ শতাধিক খামারি দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। রোববার (২ নভেম্বর) থেকে জেলার লাহিড়ী মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে সরবরাহ বন্ধ করে দেন তারা। বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) আওতাধীন এ শীতলীকরণ কেন্দ্রে উপজেলার ৩৫টি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ হাজার লিটার দুধ সরবরাহ করে আসছিলেন খামারিরা।বর্তমানে প্রতি লিটার দুধ ফ্যাট ভেদে ৫০ থেকে ৫১ টাকায় ক্রয় করা হয়। তবে খামারিরা দীর্ঘদিন ধরে প্রতি লিটারে অন্তত ১০ টাকা মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।কয়রা খামারপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির ব্যবস্থাপক আলী হোসেন অভিযোগ করে বলেন, ‘বর্তমান বাজারে গো-খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। ফলে খামারিরা দুধ বিক্রি করে লোকসান গুনছেন। তাই আমরা দীর্ঘদিন ধরে দুধের দাম বৃদ্ধির আবেদন জানিয়ে আসছি, কিন্তু কোনো ফল মিলছে না।’সড়াতলা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মোঃ সেলিম উদ্দিন বলেন, ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের অক্টোবর মাসের মধ্যে দুধের দাম কিছুটা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় আমরা ৩৫টি সমবায় সমিতি একযোগে ২ নভেম্বর থেকে দুধ সরবরাহ বন্ধ করেছি।’তিনি আরও বলেন, ‘লোকসান দিয়ে মিল্ক ভিটায় দুধ সরবরাহ করার চেয়ে আমরা প্রয়োজনে স্থানীয় হাট-বাজারে দুধ বিক্রি করব।’একই কথা জানান বাল্যপাড়া সমবায় সমিতির ব্যবস্থাপক মোঃ শাহীন এবং এলংজানি সমবায় সমিতির সভাপতি আল আমিন হোসেনসহ বেশ কয়েকটি সমবায় সমিতির কর্মকর্তারা।এ বিষয়ে লাহিড়ী মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, ‘আমাদের কেন্দ্রটি মিল্ক ভিটার আওতাধীন একটি ক্রয় কেন্দ্র। স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আমরা ঢাকার তেজগাঁওয়ের মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে পাঠাই। খামারিরা দুধ সরবরাহ বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’তিনি আরও জানান, ‘স্থানীয় খামারিদের দুধের মূল্য বৃদ্ধির দাবি তিনি মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন। এখন বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মিল্ক ভিটা কর্তৃপক্ষ।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রবিবার (০৩ আগস্ট) Read more

সেন্টমার্টিনে স্বপ্নের মতো প্রকৃতি, বাস্তবতায় দ্বীপবাসীর কান্না
সেন্টমার্টিনে স্বপ্নের মতো প্রকৃতি, বাস্তবতায় দ্বীপবাসীর কান্না

সেন্টমার্টিন যেন ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠছে। তবে এবার জেগে উঠছে প্রকৃতির ডাকে পর্যটকশূন্য দ্বীপে সৈকতের বালুচরে ফিরেছে সামুদ্রিক Read more

অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা
অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি ধান মৌসুমে কৃষকরা অস্বাভাবিক আবহাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ও সূর্যের অনুপস্থিতি Read more

সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!
সিরাজগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুণ বৃদ্ধি!

সিরাজগঞ্জের কাজীপুরের বাজারগুলোতে চড়া কাঁচা মরিচের দাম। কয়েকদিন আগেও যেটি ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, এখন সেটিই মানভেদে বিক্রি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বাংলাদেশে খেলতে আসছে ভারত
বাংলাদেশে খেলতে আসছে ভারত

চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু একই সময়ে আয়ারল্যান্ডে না গিয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন