কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তারা।সোমবার (৭ জুলাই) সকালে মিরপুর উপজেলা সদরের বকুল রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত সুমাইয়ার পরিবার, স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে নিহত সুমাইয়ার মা শাহিদা খাতুন লিখিত বক্তব্যে জানান, “২০২৩ সালের ৭ জানুয়ারি আমার মেয়ে সুমাইয়ার বিয়ে হয় মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের নবীছদ্দীনের ছেলে আকরাম হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জামাই ও তার পরিবার আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে আমরা জামাইয়ের চাহিদামতো নগদ টাকা ও আসবাবপত্র দিয়ে দিয়েছিলাম। কিন্তু নির্যাতনের মাত্রা কমেনি, বরং বেড়েই যায়।”তিনি আরও বলেন, “গত ২৭ মার্চ দিবাগত রাত ২টার দিকে জামাই আকরাম হোসেন মোবাইল ফোনে আমাকে জানান, আমার মেয়ে অসুস্থ। সঙ্গে সঙ্গে আমি আত্মীয়স্বজন নিয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে দেখি, সুমাইয়ার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। পরে আমরা থানায় যোগাযোগ করি, কিন্তু পুলিশ হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানায়।”“বাধ্য হয়ে আমরা কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মিরপুর আমলী আদালতে মামলা দায়ের করি (মামলা নং: মিরপুর জিআর-১১২/২৫)। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। আমি দেশের জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার মেয়েকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আমাকে ন্যায়বিচার দেওয়া হোক।”সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রিশালে মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের কেরানী বাড়ি মোড় এলাকায় ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া মাদক ব্যবসা Read more

৯ ঘণ্টা অবরুদ্ধ ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, পুলিশি নিরাপত্তায় কলেজ ত্যাগ
৯ ঘণ্টা অবরুদ্ধ ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, পুলিশি নিরাপত্তায় কলেজ ত্যাগ

শিক্ষার্থীরা পদত্যাগ দাবি তুলে অবরুদ্ধ করার প্রায় ৯ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় কলেজ ক্যাম্পাস ত্যাগ করলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ Read more

গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা পুরাতন যাত্রী ছাউনির সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৮ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও Read more

‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’
‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’

জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ভারতীয় পেসার মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে Read more

সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা
সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর আব্দুল্লা ঘাটা এলাকায় নকল অবৈধ ক্যাবল কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেন র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) দুপুরের অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন