জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে। আঠারো কোটি মানুষের ৩৬ কোটি হাতকে শক্তিতে রূপান্তর করা হবে। কর্মসংস্থানের জন্য কল-কারখানা গড়ে তোলা হবে। মা-বোনদের জন্য আলাদা কর্মসংস্থানের সব ব্যবস্থা রাখা হবে।  অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে।শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বনপাড়া বাইপাস চত্বরে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেটাই প্রমাণ করেছে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছি। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। বিভিন্ন সংস্থার জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, দেশের মানুষ পিআর পদ্ধতি নির্বাচন চায় কিনা তা গণভোট দিয়ে জনগণের রায় নিন।মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবি। কালো টাকা, সন্ত্রাস, ব্যালট বাক্স ছিনতাই প্রতিরোধ ও সবার ভোটের মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। আপনারা লক্ষ্য করেছেন ইতোমধ্যেই বিভিন্ন দেশের কুটনীতিকরা নিয়মিত জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করছেন। জামায়াত ক্ষমতায় গেলে আমরা রাজা হবো না, আমরা দেশের নাগরিকদের সেবক হয়ে একটি উন্নত সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলব। দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলে বিশ্বের মধ্যে দেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তখন আর এদেশ থেকে বিশ্বের কোথাও গিয়ে ভিক্ষা করতে হবে না। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে। একজন মুসলিম ধর্মীয় ক্ষেত্রেসহ সব জায়গায় যতটুকু অধিকার পাবে, অমুসলিমরাও তাই পাবে। জামায়াত অমুসলিমদের সব ধরনের নিরাপত্তা বিধান করবে। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম। উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ
নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

কাশ্মির, নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে আসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাজনীতি-কূটনীতিকে একপাশে রেখে যুদ্ধ Read more

থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার

হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্‌যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরাইলি সেনাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার Read more

গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় অনাহারে আরো পাঁচজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪ Read more

সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগ বা অগ্রগতি গণমাধ্যম ও লেখনীর মাধ্যমে তুলে ধরা উচিত। শিক্ষাঙ্গনের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন কিংবা সামাজিক Read more

চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?
চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ১৯ Read more

পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানি কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন