অতিবিলম্বে তিস্তা সংকটের সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মশাল মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিস্তাপাড়ের শিক্ষার্থীরা।শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার এলাকা প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়।রংপুর বিভাগের আট জেলার শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। তারা মশাল হাতে মিছিলে অংশ নিয়ে তিস্তা পাড়ের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।নীলফামারী জেলা কল্যাণের সভাপতি আজিজুল হাকিম আকাশ বলেন, ‘নভেম্বরের মাঝে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই। আমাদের দাবি মানা না হলে আমরা ঢাকাস্থ সব জেলার শিক্ষার্থীরা এক হয়ে কঠোর আন্দোলন শুরু করবো।’জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি সোহাগ মন্ডল বলেন, ‘আমি পরিচয় দেই, আমি সবচেয়ে অবহেলিত বিভাগ রংপুরের সন্তান। আমাদের মঙ্গা এলাকার কথা বলা হয়, আমরা মঙ্গা নই, আমাদের মঙ্গা বানানো হয়েছে। আমরা এ থেকে মুক্তি চাই।’জবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণের সভাপতি মিলন আহম্মদ বলেন, ‘৫ তারিখ পরবর্তী আমরা ভেবেছি, এই ইন্টারিম সরকার ভারতীয় আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু এই সরকার তা করতে পারেনি। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত সময়ে মধ্যে এই চুক্তি বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষকে মুক্তি দিন। তা নাহলে দুর্বার আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে নিব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয় বলে Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বুধবার Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা বিমান বন্দরে পৌঁছান তিনি।এর আগে, Read more

নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে Read more

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য
বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন