হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্‌যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরাইলি সেনাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে কোহ ফাংগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বান সি থানু এলাকার ওই ভিলায় শব্দদূষণের অভিযোগে অভিযান চালানো হয়। সেখানে চার ইসরাইলিকে বসে থাকতে দেখা যায়, যাদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের আসনের নিচ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা জানায়, তারা ইসরাইলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায় ১০-১৫ জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। অভিযোগ পাওয়ার পর বাকিরা ভিলা থেকে চলে যান।পরবর্তীতে ৪ জনকে কোহ ফাংগান হাসপাতলে নেওয়া হলে তাদের মূত্র পরীক্ষা পজিটিভ আসে, যেখানে কোকেন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পল. লে. কর্নেল উইনিত বুনচিত জানান, অভিযুক্তরা দাবি করেছেন—তারা মাদক কিনেছেন পার্টিতে উপস্থিত অন্য কিছু ইসরাইলির কাছ থেকে, তবে তাদের পরিচয় জানেন না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’
মাতাল যুবদল নেতাদের দম্ভোক্তি ‘আমাদের টোল লাগে না’

গাড়িতে চড়ে মধ্যরাতে মাওয়া ঘাটে যাচ্ছিলেন পদধারী কয়েকজন যুবদল নেতা। সেই আনন্দ ভ্রমণে মদ্যপান করে হৈ-হুল্লোড়ও করতে থাকেন তারা। তাদের Read more

সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার
সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকালে থেকে দিনব্যাপী উপজেলার Read more

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে Read more

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।২০২৪ সালের Read more

২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ
২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব Read more

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন