জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগত কোনো বাধা না থাকায় নির্বাচন কমিশনকে অবশ্যই জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দিতে হবে।’ তিনি বলেন, ‘এই প্রতীক আমাদের দলের অস্তিত্বের প্রতীক, জনগণের সঙ্গে এনসিপির পরিচয়ের প্রতীক।’মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় অভিযোগ করে সারজিস আলম বলেন, ‘প্রতীক ইস্যুতে কমিশনের টালবাহানা দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। অথচ এনসিপি বরাবরই গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দল, যারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন মেনে নির্বাচন কমিশনকেই এ প্রতীক দিতে হবে।’অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এনসিপির সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল ঐক্য করলেও আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। কারণ এই প্রতীক জনগণের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক।’তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিতে সৌহার্দ্য, সহযোগিতা ও ইতিবাচক পরিবর্তনের রাজনীতি করি। তাই যদি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন হয়, এনসিপি তাতে ভূমিকা রাখবে— কিন্তু নিজের স্বকীয়তা বিসর্জন দেবে না।’পিআর পদ্ধতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে সারজিস আলম বলেন, ‘উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতির পক্ষে, কারণ এতে জনমতের বৈচিত্র্য প্রতিফলিত হয়। কিন্তু নিম্নকক্ষে সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধিত্ব হওয়া উচিত। জনগণ যাকে ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে হবে— এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি ছাড়া গণতন্ত্রের ভিত্তি শক্ত হতে পারে না। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে জনগণের আস্থা ফিরবে, কোনো দল বা প্রার্থী নয়, জনগণই হবে চূড়ান্ত সিদ্ধান্তদাতা।’আওয়ামী লীগকে একটি দল সহযোগিতা করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে তাদের সম্পদ আইনি প্রক্রিয়ায় সরকারের আয়ত্ত্বে নিতে হবে, কিন্তু আমরা দেখছি একটি দল তাদেরকে পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করছে, আমরা মনে করি তারাও তাদের সহযোগী।’সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান ও জিকে ওমর উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম
কুয়াকাটায় পর্যটকদের গোপন ভিডিও ধারণ, শেষমেশ জেলে হালিম

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতিদের ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম (৩৫) নামে এক ব্যক্তিকে Read more

এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত
এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া Read more

গ্যাস সচল, সিইউএফএল অচল
গ্যাস সচল, সিইউএফএল অচল

রাষ্ট্রায়ত্ত সার উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাসের কোনো সংকট না থাকা সত্ত্বেও হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে Read more

ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে  ৪৫) গ্রেফতার Read more

ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছরের সশ্রম Read more

১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস
১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

আগামী রবিবার থেকে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। ওই দিন পাসপোর্টের অনলাইনের আবেদনকারীরা স্ব শরীরে উপস্থিত হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন