কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর। ইসরায়েলে কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে তেল আবিব কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে পরীক্ষা চলছে। খবর আল জাজিরার। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র, মিসর, তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার জীবিত ফিলিস্তিনি বন্দিকে সোমবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়। নতুন করে প্রশ্ন উঠেছে-এই বন্দিরা কীভাবে মারা গেলেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক চিকিৎসা সংস্থাগুলোর মতে, রেড ক্রসের মেডিকেল টিম বর্তমানে প্রতিটি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা করছে। উদ্দেশ্য হলো বন্দিদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া। তারা কি সংঘর্ষে নিহত হয়েছেন, নাকি বন্দিদশায় নির্যাতনের শিকার হয়েছেন?একজন চিকিৎসাবিষয়ক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ‘আমরা প্রতিটি মরদেহ আলাদাভাবে পরীক্ষা করছি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ না করা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে না।’ মরদেহগুলো পৌঁছানোর পর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে ভিড় করেন নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অনেকে ফিলিস্তিনি পতাকা হাতে শোকমিছিল করেন এবং নিহতদের সম্মানে স্লোগান দেন। একজন স্বজন বলেন,‘আমরা জানি না আমাদের ভাইরা কীভাবে মারা গেলো। তারা জীবিত মুক্তি পাবেন-এটাই ভেবেছিলাম।’মৃত্যুর কারণ জানতে পরীক্ষাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ Read more

রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত অন্তত ১৩
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত অন্তত ১৩

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৩ জন নিহত ও ২০ জন আহত Read more

ইরান থেকে ফেরত আসতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন
ইরান থেকে ফেরত আসতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন

ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৯০ জনকে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে ফেরত Read more

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে Read more

দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে নতুন করে নমনীয় অবস্থান নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে জানান, আইপিএল সম্প্রচারে আর Read more

সংসদ নির্বাচন প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়
সংসদ নির্বাচন প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে একটি সংসদীয় এলাকায় কোনো একজন প্রার্থী নির্দিষ্ট সংখ্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন