তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া বিষয়ক প্রশাসন জানিয়েছে।তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়, তাইওয়ানের পূর্ব উপকূলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবনও কিছু সময়ের জন্য কেঁপে উঠেছে।স্থানীয় আবহাওয়া প্রশাসনের তথ্য মতে, বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।সূত্র : রয়টার্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই সংগ্রাম, রক্ত, মৃত্যু, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দিন বাংলার Read more

রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ
রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১৬ মণ জাটকাসহ একটি ট্রলার Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু
যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন Read more

কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা
কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের হামির পাড়ায় মসজিদের জমি দাবি করে দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ Read more

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত
বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত

বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন