গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ।বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাওকালে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।ওসমান হাদী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না। সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জকেও আওয়ামী মুক্ত করতে হবে। আজ যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তারে আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারলে আগামী পরশু (শুক্রবার) লং মার্চ টু গোপালগঞ্জ পালিত হবে।এনসিপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভাই-ব্রাদাররা উপদেষ্টা পরিষদে থেকেও আপনাদের নিরাপত্তা দিতে পারছে না। এ ব্যর্থতার দায় তাদের ওপরও বর্তায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারলে তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই।বিক্ষোভে জুলাই ঐক্যের সংগঠক ঢাবি শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, এনসিপি অনুমতি নিয়েই গোপালগঞ্জে প্রচারণা চালাতে গেছে। কিন্তু সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই।তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

আট বছরেও সমাধান নেই রোহিঙ্গা সংকট, নতুন করে দাবি তুললেন শরণার্থীরা
আট বছরেও সমাধান নেই রোহিঙ্গা সংকট, নতুন করে দাবি তুললেন শরণার্থীরা

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া ১২ লক্ষাধিকেরও বেশি রোহিঙ্গা আজ মিয়ানমারের বর্বরোচিত গণহত্যার কথা স্মরণ করে একটি বিশেষ দিবস হিসাবে 'গণহত্যা Read more

ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মাদারীপুরের শিবচরে প্রাণ গেলো শাহাদাৎ খলিফা (১৫) নামের এক শিক্ষার্থীর। শনিবার (২১ Read more

‌‌‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত
‌‌‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে Read more

যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো: জামায়াত আমির
যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবো: জামায়াত আমির

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্তভাবে যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন