দেশে প্রথমবারের মতো একযোগে আজ রবিবার (১২ অক্টোবর) থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হলো। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকার প্রায় ৫ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘টাইফয়েডের টিকাদান পৃথিবীর সবচেয়ে বড় টিকাদান কর্মসূচিগুলোর একটি। এসব বিষয় নিশ্চয়ই আপনারা শুনেছেন। বাংলাদেশ এই সাফল্যের অংশ হতে পেরেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।’তিনি বলেন, ‘আপনারা (শিক্ষার্থীরা) নিজেরা টিকা নেওয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে পারেন। আমাদের বলা হয়েছে, আগামী বছর থেকে এই টিকাটি সরকারিভাবে বিনামূল্যে দেওয়া নাও হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, টিকাটি পাওয়া যাবে না; শুধু তখন ব্যক্তিগতভাবে নিতে হতে পারে।’তিনি আরও বলেন, ‘এই টাইফয়েডের ভ্যাকসিনটি প্রায় ১০০ বছরের গবেষণার ফল। এত দীর্ঘ সময় ধরে কাজ করার পর আজ আমরা কার্যকর টিকা পেয়েছি, যা মানবতার জন্য এক বিশাল অর্জন। আমি আশা করি, আপনারা সবাই দায়িত্বশীলভাবে টিকা গ্রহণ করবেন, অন্যদেরও সচেতন করবেন।”আপনারা অনেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী বা প্রশাসক হবেন। কিন্তু এর বাইরে আমাদের দরকার চিন্তাশীল মানুষ, গবেষক। কারণ আগামী পৃথিবী হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। আজ থেকেই আপনারা নিজেদের প্রস্তুত করুন জ্ঞান, গবেষণা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যান,’ যোগ করেন সায়েদুর রহমান।টাইফয়েডের টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকাবিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে) অধ্যাপক মো. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এটি নিরাপদ। টিকাটি নেপাল, পাকিস্তানসহ আরো আটটি দেশে দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই।’স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে এক ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে।টিকা গ্রহণের জন্য অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। ১ আগস্ট থেকে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিনের ব্যবধানে পাকিস্তানের ২ প্রখ্যাত আলেমের ইন্তেকাল
একদিনের ব্যবধানে পাকিস্তানের ২ প্রখ্যাত আলেমের ইন্তেকাল

 মাত্র একদিনের ব্যবধানে পাকিস্তানের আধ্যাত্মিক অঙ্গন থেকে বিদায় নিয়েছেন ২ উজ্জ্বল আলেম নক্ষত্র। এতে শোকের ছায়া নেমে এসেছে উপমহাদেশের ধর্মপ্রাণ Read more

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নাহিম মিয়া (১৪) নামে Read more

রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা
রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার Read more

গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ  গ্রেপ্তার ৩

গাজীপুর মহানগর উত্তর ডিবি পুলিশ  একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার(১৭ Read more

মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন