চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (২১ মে) বিকাল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইস্যুকৃত লাইসেন্স না থাকার অপরাধে কলেজ রোড এলাকায় অবস্থিত ফুচকা ফেস্টিভকে তিন হাজার, হাসমতের দোকানের পাশে লাইম উডকে পাঁচ হাজার, এবং কেরানীহাট নিউ মার্কেটের ফ্যামিলি ডাইনকে তিন হাজার ও কেরানীহাট ফুডস নামের খাবার প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য পরিবেশনের আগে যথাযথ অনুমোদন ও লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এসব রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে।”স্থানীয় ভোক্তাদের অনেকেই অভিযানের প্রশংসা করে জানান, খাবার পরিবেশনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকা জরুরি। বিশেষ করে যেসব জায়গায় শিক্ষার্থী ও পরিবারবর্গ নিয়মিত খেতে আসে, সেখানে স্বাস্থ্যবিধি মানা এবং যথাযথ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় দায় ও দায়িত্ব নিয়ে চলতে হয়। আমাদের অনেক সীমাবদ্ধতা Read more

বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও চলছে ঢিমেতালে
বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও চলছে ঢিমেতালে

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৭ দিন বন্ধের পর মঙ্গলবার (২৪ মার্চ) বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে। তবে Read more

আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর

রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ Read more

সৌদিতে ১৮ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
সৌদিতে ১৮ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

দেশের বিভিন্ন শহরে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মোট ১৭ হাজার ৮৮০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। শনিবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন