বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে।সিঙ্গাপুর প্রবাসী আতিয়ার রহমান মোল্লা,লন্ডল প্রবাসী ফারহানা হোসেন ডলি, মালোশিয়া প্রবাসী মনির দেওয়ানকে এই সংবর্ধনা দেওয়া হয়।বুধবার(১৮ জুন) রাতে শহরের এক অভিজাত  রেস্টুরেন্টে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ আর সম্মাননা জানাতে এমন আয়োজন করা হয়।আয়োজকরা জানান,প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই বোনেরা প্রবাসে গিয়ে একদিকে যেমন নিজের সংসারের উন্নতির বিকাশ সাধন করছেন। পক্ষান্তরে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছেন। কিন্তু সেই তুলনায় রাষ্ট্রীয়ভাবে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা জানানো হয় না। তাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ দিতে ও সম্মাননা জানাতে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঐকতান মাদারীপুর জেলার সভাপতি মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্থানীয়া সরকারের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।এছাড়া অন্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান,যুগ্ন আহবায়ক জামিলুর রহমান মিঠু, পৌর বিএনপি সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম কবির।এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারী বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, চিকিৎসক ব্যবসায়ীক, আইনজীবী সহ অনন্য।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। এজন্য রাজধানীতে বসবাসকারীদের মার্কেটে যাবার আগে কোন দিন কোন এলাকার Read more

ঢাকায় বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে Read more

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির Read more

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার
সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার

সুন্দরবনের পূর্বাঞ্চলে হরিণ শিকারের নিষ্ঠুরতা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক অভিযানে শত শত ফাঁদ উদ্ধার হলেও শিকারি চক্রের Read more

শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

যশোরের শার্শায় জামাল হোসেন হত্যা মামলায় আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন