গাজীপুর মহানগর উত্তর ডিবি পুলিশ  একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার(১৭ এপ্রিল) জেএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।জিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুর জয়দেবপুর থানার নয়াপাড়া কাজল মার্কেট এলাকায় তরিকুল ইসলামের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ১৮ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোন- মো. তরিকুল ইসলাম ওরফে তরী (৩৮), মো. রওশন ইসলাম (৪০) ও মো. ইমাম আলী (৩৫)।গ্রেফতারকৃত আসামিদের নামে জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) এর দেওয়া তথ্য মোতাবেক জানা যায় যে, তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইসরাতকে পুলিশে দিল শিক্ষার্থীরা
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ইসরাতকে পুলিশে দিল শিক্ষার্থীরা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।আজ দুপুরে Read more

পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎
পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎

‎বাগেরহাট ও রামপাল উপজেলায় তীব্র পানিসংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং সরকারি খাল ও খাস পুকুর দখলের ফলে কৃষি, পরিবেশ ও জনজীবন Read more

পাকিস্তানে ২৫ মিনিটে ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত
পাকিস্তানে ২৫ মিনিটে ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন