ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড়াল দেয়।সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে রোমে এফএওর সদর দফতরে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির জন্য আন্দোলনরত শিক্ষকদের মতবিনিময় সভা
প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির জন্য আন্দোলনরত শিক্ষকদের মতবিনিময় সভা

প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। শনিবার (১২ এপ্রিল)  সকাল Read more

পিএসজির জয় উদযাপনে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় নিহত ২, আটক ৫ শতাধিক
পিএসজির জয় উদযাপনে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় নিহত ২, আটক ৫ শতাধিক

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লুই Read more

তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান
তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান

ইসরাইল ও ইরান যুদ্ধ চলমান থাকায় তেহরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরাতে চায় সরকার। বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি আছে Read more

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক

ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন