দেশের স্বাস্থ্যখাতে পরিবর্তন আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে  ল্যাবএইড গ্রুপের নতুন কনসার্ন ‘ল্যাবএইড এআই’। এই উদ্যোগের মাধ্যমে দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সাহায্যে আরো সহজে ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার কর্তৃক ‘ল্যাবএইড এআই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যপ্রযুক্তি প্রবেশ করলো এক নতুন যুগে, যার লক্ষ্য মানবিক সহানুভূতি ও এআই-এর বুদ্ধিদীপ্ততার সমন্বয়ে চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।ল্যাবএইড এআই-এর এই ঐতিহাসিক যাত্রায় মূল আকর্ষণ হিসেবে বাজারে আসছে দুটি যুগান্তকারী সমাধান— চিকিৎসকদের জন্য LABAID-GPT এবং সর্বক্ষেত্রিক এআই এসিস্ট্যান্ট (সহকারী)।ল্যাবএইড এআই প্রবর্তিত LABAID-GPT হলো ডাক্তারদের জন্য তৈরি করা একটি অত্যাধুনিক ডিজিটাল এসিস্ট্যান্ট। এটি চিকিৎসার আন্তর্জাতিক গাইডলাইন এবং অসংখ্য ক্লিনিক্যাল ডেটা বিশ্লেষণ করে চিকিৎসকদের দ্রুত প্রমাণ-ভিত্তিক (Evidence-based) ফলাফল দিতে সক্ষম। কঠিন রোগ নির্ণয়ের সময় চিকিৎসকদের মধ্যে যে দ্বিধা বা সংশয় তৈরি হয়, LABAID-GPT সেখানে নির্ভুল তথ্য দিয়ে তাঁদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ করে তুলবে।এই প্রযুক্তির কারণে রোগ নির্ণয়ের সময় লাঘব হবে, যা সরাসরি রোগীদের জন্য বড় সুবিধা নিয়ে আসবে। এর মাধ্যমে ল্যাবএইড এআই নিশ্চিত করতে চায়, যেন কোনো রোগীই ভুল রোগ নির্ণয় বা প্রয়োজনীয় তথ্যের অভাবে ভোগান্তির শিকার না হন। LABAID-GPT চিকিৎসকদের কাজকে আরও সহজ করে তাঁদের মূল্যবান সময় বাঁচাবে, যাতে তারা রোগীর সেবায় আরও বেশি মনোযোগ দিতে পারেন। এছাড়াও, ল্যাবএইড জিপিটি ব্যবহার করে রোগীরাও পাবে গুরুত্বপূর্ণ সময়ে যথাযথ সুবিধা। অন্যদিকে ল্যাবএইড এআই-এর আরেকটি বৈপ্লবিক উদ্ভাবন হলো LUNA, যা বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলের ইতিহাসে এক বিরল উদ্যোগ। এটি একটি বহুমুখী (Multi-domain) এআই চ্যাটবট এবং ব্যক্তিগত সহকারী, যা শুধুমাত্র চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। LUNA-এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি একইসাথে আটটি ভিন্ন চরিত্রে কাজ করতে পারে।চ্যাটবট  LUNA একজন নার্স, একজন ডাক্তার সহকারী, একজন ব্যাংকার, একজন কর্পোরেট বিশেষজ্ঞ বা একজন আইনজীবীর মতো চরিত্র ধারণ করে ব্যাবহারকারীর কাজ সম্পন্ন করতে সহায়তা করবে। যেমন, একজন ডাক্তার সহকারী হিসেবে LUNA প্রেসক্রিপশনের তথ্য ব্যাখ্যা করবে এবং একজন ব্যাংকার হিসেবে আর্থিক প্রশ্নের জবাব দেবে।এই উদ্ভাবনী পদক্ষেপের মধ্য দিয়ে এটি নিশ্চিতভাবেই বিশ্বের প্রথম কোম্পানি হতে যাচ্ছে, যারা এমন বহুমুখী এবং চরিত্রভিত্তিক AI এসিস্ট্যান্ট নিয়ে এলো।এই ঐতিহাসিক উদ্ভাবনের নেপথ্যে রয়েছেন তরুণ প্রজন্মের পথদ্রষ্টা ও অনুপ্রেরণা, উদ্ভাবক, সফল উদ্যোক্তা এবং ল্যাবএইডের কর্ণধার, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম এই ঐতিহাসিক মুহূর্তে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমাদের লক্ষ্য খুব সহজ। আমরা চাই উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের জন্য সহজে গুণগত চিকিৎসা সেবা নিশ্চিত করতে। LUNA এবং LABAID-GPT-এর মাধ্যমে আমরা ডাক্তারদেরকে আরও শক্তিশালী করতে চাই, যাতে তাঁরা দ্রুত ও নির্ভুলভাবে সেবা দিতে পারেন। অপরদিকে স্বাস্থ্যসেবা গ্রহণকারী রোগীও তার প্রেসক্রিপশনের তথ্য ও যাবতীয় ব্যখ্যাসহ রোগ সংক্রান্ত সকল প্রকারের সমস্যার অতি দ্রুত সমাধান পাওয়ার মাধ্যমে উপকৃত হবেন। এটি কেবল শুরু, বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!
ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে Read more

গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার নৌবহর

ফিলিস্তিনের গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে একটি জাহাজ মিকেনো Read more

আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা

আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ Read more

সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫
সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ Read more

কালিয়াকৈরে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিয়াকৈরে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৯ এপ্রিল) বিকেলে সাড়ে ৫ টায় সমিতির Read more

যশোরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
যশোরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরে যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে শহরের রেলগেট ও শংকরপুরে বিশেষ অভিযান তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন