যশোরে যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে শহরের রেলগেট ও শংকরপুরে বিশেষ অভিযান তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- রেলগেট কয়লাপট্টি এলাকার হোসেন ওরফে মরার স্ত্রী আছমা, শংকরপুর জমাদ্দারপাড়ার মৃত আবু সাদেক সরদারের ছেলে রফিকুল ইসলাম সাবু, শংকরপুরের শহিদুল ইসলামের ছেলে আসিফ ও  রেলস্টেশন গাড়োয়ানপট্টির আক্কেল ঢালীর ছেলে ওসমান রোহিত। তাদের কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার হয়েছে।  যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জয়ন্ত জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী শংকরপুর এবং রেলগেট এলাকায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ী আছমার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি ৩ জনকে শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল উদ্ধার হয়েছে। অভিযানে কোতোয়ালি থানার এসআই দেবাশীষসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ গ্রহণ করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা
মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা

সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার Read more

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প
ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ (গুরুত্বের সঙ্গে) ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ Read more

গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের
গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১০ Read more

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন