চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে চালিয়ে অপারেশন থেকে শুরু করে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিকের ব্যবহার পর্যন্ত করতেন দুই পল্লী চিকিৎসক। শেষমেশ অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এই ভুয়া চিকিৎসা বাণিজ্যের মুখোশ উন্মোচন করে।অভিযুক্ত দুই পল্লী চিকিৎসক হলেন, ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটের মো. এহসান হাবীব এবং ছমদিয়া পুকুর পাড় এলাকার সুকুমার দে। তারা কেউই কোনো প্রকার এমবিবিএস কিংবা অনুমোদিত চিকিৎসা ডিগ্রিধারী নন। অথচ নিজেদের ‘জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ’ দাবি করে সাধারণ রোগীদের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে আসছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাদের প্রতিষ্ঠানে গাইনী অপারেশন থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন ধরনের সার্জারি গোপনে পরিচালনা করা হতো। ব্যবহৃত হতো মজুদ করা উচ্চক্ষমতার অ্যান্টিবায়োটিক ও নিষিদ্ধ ইনজেকশন। স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন ছাড়াই চলছিল এই অবৈধ চিকিৎসা ব্যবসা।বুধবার (৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মো. এহসান হাবীব ও সুকুমার দে–কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক।অভিযান শেষে তাদের কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে আর না জড়ানোর মুচলেকা নেওয়া হয়। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা
বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

রাজশাহীর বাঘা উপজেলাযর পীরগাছা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরই এই মেলায় Read more

মুন্সীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভেঙেছে সেতুর রেলিং
মুন্সীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভেঙেছে সেতুর রেলিং

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) প্রাইভেটকারের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে গেছে। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে Read more

বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও চলছে ঢিমেতালে
বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও চলছে ঢিমেতালে

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৭ দিন বন্ধের পর মঙ্গলবার (২৪ মার্চ) বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে। তবে Read more

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন