মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি দোকান।সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখেন। সোমবার দুপুরে সিরাজদীখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বকেয়া বিল চাইতে গেলে শাহীন বেপারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় খাসমহল গ্রামের আনোয়ার সর্দারের ছেলে সুলতান সর্দার (৪০) বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিলে শাহীন ও সুলতানের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন টেঁটাবিদ্ধ হন এবং আরও ৯ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আহতদের সবার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ‘তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছেন প্রায় ১০ জন। এখন পরিস্থিতি শান্ত।’সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’  এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং Read more

কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া Read more

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান
মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ে কোস্ট গার্ডের অভিযান

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।তিনি Read more

অনুমোদনহীন বালু উত্তোলনে, দুই লাখ টাকা অর্থদন্ড
অনুমোদনহীন বালু উত্তোলনে, দুই লাখ টাকা অর্থদন্ড

পার্বত্য জেলা  খাগড়াছড়ির রামগড়ে সরকারি অনুমোদন না থাকায় বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে নগদ ২লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। Read more

সমন্বয়ক পরিচয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি, আটক ৫
সমন্বয়ক পরিচয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি, আটক ৫

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ৫ জন। তারা এখন গুলশান থানার ফোজতে রয়েছেন।সমন্বয়ক পরিচয় দেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন