মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে প্রায় ২০-২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পশ্চিম দাশড়ার পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত ‘অভি অলংকার’ নামে দোকানে ১-২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। পালানোর সময় শুভ দাস বাধা দিলে তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের দোসর রহিমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
আওয়ামীলীগের দোসর রহিমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বরিশাল মটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হাওয়া মটরস মালিক এবং আওয়ামীলীগের দোসর আব্দুর রহিম তালুকদার ও তার বাহিনীর Read more

যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত
যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত

যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর ধরে বিপদজনকভাবে তারা পারাপার হলেও Read more

তেল সংকট: আনোয়ারায় গ্যাসচালিত যানেও নেয়া হচ্ছে বাড়তি ভাড়া
তেল সংকট: আনোয়ারায় গ্যাসচালিত যানেও নেয়া হচ্ছে বাড়তি ভাড়া

দক্ষিণ চট্টগ্রামে তেল সংকটকে পুঁজি করে গ্যাস চালিত অটোরিকশা সিএনজি, বাস ও তেলের রাইড শেয়ারিং সেবার ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। Read more

হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজে যাওয়ার অনুমতি না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা পাননি মো. আমজাদ Read more

বাহুবল মাচায় ঝুলছে হলুদ-সবুজ রসালো তরমুজ
বাহুবল মাচায় ঝুলছে হলুদ-সবুজ রসালো তরমুজ

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের কৃষক মো. দুলাল মিয়া বাড়ির পাশে প্রায় ২০ শতক জমিতে মাচা তৈরি করে Read more

১৩ আগস্ট: নামাজের সময়সূচি
১৩ আগস্ট: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৯ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৮ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন