যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর ধরে বিপদজনকভাবে তারা পারাপার হলেও ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই। ফলে বাঁশের সাঁকো পারাপারে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।জানা গেছে, ১৯৯৬ সালে যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়ায় শফিয়ার রহমান মডেল একাডেমি স্থাপিত হয়। সেখানে পূর্ব বারান্দীপাড়ার দুই শতাধিক ছেলে-মেয়ে লেখাপড়া করে। রাস্তা দিয়ে আসতে হলে তাদের ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সুবিধায় এলাকাবাসী পূর্ব বারান্দীপাড়ার ভৈরব নদের ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করে। সেই সাঁকো দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করতো। ওই সাঁকোটি ভেঙে গেলে বিদ্যালয়ের পক্ষ থেকে আরেকটি সাঁকো বানিয়ে দেয়া হয়।অভিভাবক মুরাদ হোসেন জানান, শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। সেখানে আজো কোনো ব্রিজ নির্মাণ হয়নি। বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের স্কুলে আসতে হচ্ছে।আরেক অভিভাবক আশিকুর রহমান জানান, শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পারাপারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।শফিয়ার রহমান মডেল একাডেমির প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, পূর্ব বারান্দীপাড়ার দুই শ’ ছেলে-মেয়ে বিদ্যালয়ে লেখাপড়া করে। রাস্তা দিয়ে আসতে হলে তাদের দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হবে। রাস্তা দিয়ে আসা-যাওয়া করা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ রাস্তা দিয়ে অনেক পরিবহন দ্রুতগতিতে চলাচল করে। এ কারণে বিদ্যালয় প্রতিষ্ঠার পর এলাকাবাসী বিদ্যালয়ের সামনে ভৈরব নদের ওপর সাঁকো নির্মাণ করে দেয়। তার উপর দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। সেটা ভেঙে গেলে বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন সাঁকো নির্মাণ করে দেয়া হয়। তার উপর দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে, ছুটির পর বাড়ি যায়। শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন।যশোর সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ আছিফ রেজা জানান, শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণে নতুন প্রকল্পে দেয়া হয়েছে। প্রকল্প পাস হওয়ার পর ব্রিজ নির্মাণ করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু
আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 'আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট Read more

সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেনআলহামদুলিল্লাহ, Read more

মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র উপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশ বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পেলো পাকিস্তান। রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের Read more

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত
‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’র কথা স্বীকার করা যশোর জেলা পরিষদের সেই উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন