নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তাহের (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত তাহের উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের মৃত আশরাফ হাজী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গরুকে খাস খাওয়ানোর জন্য গরু নিয়ে ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর এলাকায় মাঠে যান কৃষক তাহের। এরপর তিনি মাঠে গরু ছেড়ে দিয়ে গরু চরাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হটাৎ আকাশে কালো মেঘ জমে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে গরু রেখে একটি বটগাছের নিচে আশ্রয় নেন কৃষক তাহের। সেখানে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন Read more

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার
ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

ঈদুল আজাহায় বরিশালকে নিরাপদ রাখতে সড়ক পরিদর্শন
ঈদুল আজাহায় বরিশালকে নিরাপদ রাখতে সড়ক পরিদর্শন

ধর্মপ্রাণ মুসলমানদের ২য় পবিত্র উৎসব ঈদুল আজাহায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের সঙ্গে ঈদ করতে আসা বরিশালবাসীর নিরাপত্তা নিশ্চিত Read more

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দেশটিতে সরকারবিরোধী ওই বিক্ষোভ Read more

বাগমারাতে কৃষকের ধান কেঁটে দিলেন কৃষকদল কর্মীরা
বাগমারাতে কৃষকের ধান কেঁটে দিলেন কৃষকদল কর্মীরা

রাজশাহীর বাগমারা উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে বিগত কিছুদিন আগে থেকে। তবে সম্প্রতি নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হয় বাগমারাসহ Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন