দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজে যাওয়ার অনুমতি না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা পাননি মো. আমজাদ মুন্সী নামে এক রোগী। পরবর্তীতে বিকল্প উপায়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রংপুর নেওয়া হলেও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ মুন্সীকে উন্নত চিকিৎসার জন্য তাঁর স্বজনরা দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চেয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি রংপুরে যাওয়ার অনুমতি নেই বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। নিরুপায় হয়ে অটোরিকশায় করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁকে রংপুরে নেওয়া হয়। এতে অনেকটা সময় নষ্ট হওয়ায় সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।নিহতের ছেলে রকি মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। আমরা ঠিক সময়ে রংপুর পৌঁছাতে পারিনি। সময়মতো চিকিৎসা পেলে হয়তো আমার বাবা বেঁচে থাকতেন। পাশের বিরামপুর উপজেলা থেকে রংপুরে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাহলে আমাদের এখান থেকে কেন অনুমতি নেই? এই বৈষম্যের তদন্ত হওয়া উচিত।”স্থানীয় বাসিন্দা রানা হোসেন জানান, হাকিমপুর থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সেটি কোনো রোগী নিয়ে গেলে পরবর্তী মুমূর্ষু রোগীর জন্য আর কোনো উপায় থাকে না। তিনি জরুরি ভিত্তিতে আরও একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের দাবি জানান।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইফতেখার জাহান বলেন, “উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় (রংপুর) রোগী পাঠাতে হলে সিভিল সার্জনের অনুমতির প্রয়োজন হয়। আমাদের নির্দিষ্ট নিয়ম ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয়। কিছু প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিক অনুমতি দেওয়া সম্ভব হয়নি।”সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে বলেন, “মুমূর্ষু রোগীর ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। জরুরি রোগীদের ক্ষেত্রে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও প্রক্রিয়া দ্রুত করা উচিত যাতে আর কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়।”স্থানীয় সচেতন মহলের দাবি, জরুরি রোগীদের প্রাণ রক্ষায় অ্যাম্বুলেন্স সরবরাহ ও আন্তঃজেলা চলাচলের অনুমতি প্রক্রিয়া সহজতর করা এখন সময়ের দাবি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও Read more

৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার
নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তেলের তীব্র সংকটের মাঝেও সততা ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বরত উপ-সহকারী Read more

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরানের রাজধানী তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন