রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাঁশিয়া বাড়ি বাজারে শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হারিয়ারকুঠি ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম।বক্তৃতায় তিনি বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জীবনের বাকি সময় জনগণের খাদেম হয়ে আপনাদের সেবাতেই নিজেকে উৎসর্গ করতে চাই।’তিনি বলেন, ‘ইসলাম বিদ্বেষী স্বৈরাচার শেখ হাসিনা বিনা অপরাধে আমাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ সেই শেখ হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে আবারও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’আজহারুল ইসলাম বলেন, ‘ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন, দেশ নাকি তার বাবার, তিনি কখনো দেশ ছেড়ে পালাবেন না। অথচ আজ তাকেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। তিনি খুনের রাজনীতি করতেন। জুলাই বিপ্লবে নির্বিচারে পাখির মতো গুলি করে মেরেছে ছাত্র-ছাত্রী ভাই-বোনদের। এছাড়াও তার সময়ে দেশে কত গুম খুন হত্যা হয়েছে তার কোন হিসেব নেই।’সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর এস. এম. আলমগীর হোসেন। পথসভায় ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন। আমাকে একবার নির্বাচিত করে দেখুন, আপনাদের আমানতের খেয়ানত করব না। আল্লাহ যে কয়দিন জীবন দিয়েছেন, তা জনগণের খেদমতেই উৎসর্গ করে দেব।’ নিজেকে এতিম, বৃদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি কখনোই নিজেকে এতিম ভাববো না।’ এরপরে তিনি, মুকুলের বাজার, ইকরচালীবাজার ও সন্ধ্যায় ডাঙ্গীরহাট বাজারসহ কয়েকটি পথ সভায় অংশ নিবেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন
মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত টহল Read more

পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’
পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’

জুলাই সনদ নিয়ে খবর তো থাকছেই, এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য খবর নিয়ে আজ বাংলাদেশের প্রধান পত্রিকাগুলো শিরোনাম করেছে।

জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি Read more

বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াতে Read more

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। Read more

ইউটিউব দেখে ডাক্তারি, বাঁশখালীতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক
ইউটিউব দেখে ডাক্তারি, বাঁশখালীতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যথা নিরাময়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন খলিলুর রহমান (৫৫) নামে এক দরিদ্র রিকশাচালক। কামরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন