কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত টহল ও পাহারা ঘরসহ তিনটি সোলার লাইটের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের বিষনতা মাঠে এ ঘরের উদ্বোধন করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম। এছাড়াও একই রোডে নির্মিত তিনটি সোলার লাইটের উদ্বোধন করা হয়। এ সময় ইউএনও নাজমুল ইসলাম বলেন, বিগত কয়েক মাস আগে এই রোডে বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছিল। যার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ও পুলিশ প্রশাসন রাতে এই রোডে সজাগ অবস্থানে থেকে পাহারা পরিচালনা করে আসছিল। কিন্তু ঝড়-বৃষ্টিতে দুর্গম এই রোডে পাহারা দিতে অনেক কষ্ট পোহাতে হচ্ছিল। এ লক্ষ্যে স্থানীয় সংবাদকর্মী ও গ্রামবাসীদের সকলের প্রচেষ্টায় মিরপুর উপজেলা পরিষদ থেকে এ ঘর নির্মাণ সম্ভব হয়েছে।এ প্রসঙ্গে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, দীর্ঘ দুই কিলোমিটার মাঠে বিগত কয়েক মাস আগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। পুলিশ উক্ত ঘটনার রহস্য উদঘাটন করে আসামি গ্রেপ্তারও করেছে। পরবর্তীতে উক্ত অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে, গ্রামবাসীদের সহযোগিতায় এই রোডে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। কিন্তু দীর্ঘ এই মাঠে রাতে পাহারা দিতে অনেক কষ্ট করতে হতো। বর্তমানে পরিষদের নির্মিত এই ঘর ও সোলার লাইট স্থাপনে অপরাধ কমে আসবে এবং পাহারা দিতেও সুবিধা হবে।এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব লিংকন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেবুল ইসলামসহ গ্রামবাসী। উল্লেখ্য, মিরপুর থেকে পোড়াদহগামী ব্যস্ততম এই সড়কটির ছাতিয়ানের দুই কিলোমিটার ফাঁকা মাঠে কয়েক মাস আগে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এছাড়াও আলোচিত অ্যাম্বুলেন্সের ডাকাতির ঘটনাও উক্ত এলাকায় ঘটেছিল। যার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ ও পুলিশ বাহিনীর সদস্যরা মাঠটিতে পাহারা দিয়ে আসছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
মুন্সিগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাথী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী Read more

প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী
প্লাস্টিক ও বিষে আক্রান্ত সুন্দরবনের পশুর নদী

সুন্দরবনের প্রাণ পশুর নদী কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণে আক্রান্ত। গণতন্ত্রের ন্যায় বাংলাদেশের নদ-নদী ও প্রাণ-প্রকৃতি ফ্যাসিবাদী দুঃশাসন দ্বারা Read more

একদিনে দুই সন্তানের জানাজা, কিশোরগঞ্জের পরিবারের অশ্রুসিক্ত বিদায়
একদিনে দুই সন্তানের জানাজা, কিশোরগঞ্জের পরিবারের অশ্রুসিক্ত বিদায়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় দুই বোনের অকাল মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে কেবলই আর্তনাদ। সন্তানদের হারিয়ে কেবলই বিলাপ করছেন Read more

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।রাজধানীর ধানমন্ডিতে Read more

সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন
সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন

সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য নিলামে তীব্র Read more

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট
অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ১৬শ শতকে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নিয়ে গেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন