ছয় দফা দাবিতে দেশব্যাপী ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ও ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যার কারণে মহাসড়কের পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। দুপুর ১টার দিকে ছয় দফা দাবির ঘোষণা ও ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মানববন্ধন ও অবরোধ সমাপ্তি করেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি দাবিগুলো মেনে না নেন, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম খুলশী শাখার অফিসার ও আন্দোলনের কোঅর্ডিনেটর ইমরান খান।চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তা-কর্মচারীদের সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মানববন্ধন শুরু করেন। মানববন্ধন শেষে এক পর্যায়ে বেলা ১১:২০ মিনিটের দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যার কারণে মহাসড়কের পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।এ সময় চাকরিচ্যুত চট্টগ্রাম খুলশী শাখার অফিসার ও আন্দোলনের কোঅর্ডিনেটর ইমরান খানের সাথে কথা বললে তিনি বলেন, চাকরিচ্যুত ও ওএসডির ক্ষেত্রে কোনো নিয়ম না মেনে হঠাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী ব্যাংকের শাখায় চার হাজার ৭০০ জনকে ওএসডি ও প্রায় ৪০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ আমরা দাবিগুলো সাময়িক সড়ক অবরোধ করে ছয় দফা দাবি ঘোষণা দিয়ে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ স্থগিত করি। আমাদের এই দাবিগুলো যদি ২৪ ঘণ্টার মধ্যে মেনে নেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।এর প্রতিবাদে ছয় দফা দাবি তুলে ধরেন কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে- চাকরিচ্যুতদের স্বপদে বহাল, দূরবর্তী শাখায় বদলিকৃতদের কাছাকাছি আনা, অবৈধ প্রমোশনের তদন্ত, বৈষম্যহীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি, শর্ত আরোপ করে নেওয়া এসেসমেন্ট টেস্ট বন্ধ এবং চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা।মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবিব আব্দুল্লাহ বলেন, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া শত শত কর্মকর্তা ও কর্মচারীরা ছয় দফা দাবি নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। পরে তাদেরকে মহাসড়কে মানুষের দুর্ভোগের বিষয়টি বুঝিয়ে বললে তারা এক পর্যায়ে সরে যান। মহাসড়কে প্রায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ
ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণার লক্ষ্যে জরুরি সম্মেলনে বসছে ২০টিরও বেশি দেশ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট Read more

বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ

আজ ৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। সারা বিশ্বে প্রতি বছরের মতো এবারও হচ্ছে বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস Read more

কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে সাবেক জেলা পরিষদ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, Read more

ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন
ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি Read more

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদ আনন্দ শেষে ফিরতে হচ্ছে কর্মজীবনে। সরকারি ছুটি এখনো শেষ হয়নি, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীর পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন