যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার রাত থেকেই ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক ও বেলজিয়ামে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা সড়কে নেমেছেন।গত বুধবার সন্ধ্যার পর ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছে পৌঁছানোর সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টি নৌযানকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। আটক এসব নৌযান এবং সেখানে থাকা দুই শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে ইতালির রাজধানী রোমের তেরমিনি স্টেশনের কাছে পিয়েজ্জা দেই কিনিকুয়েসেন্তো চত্বরে জড়ো হয়ে শত শত ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী নৌযানগুলো এবং ক্রু-যাত্রীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা তেরমিনি স্টেশনের সংলগ্ন ও আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং স্লোগান দিতে থাকেন— ‘ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সবকিছু বন্ধ থাকবে।’এ সময় আন্দোলনকারীদের আশে পাশে প্রচুর পুলিশসদস্য ছিলেন; তবে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো সংঘাত হয়নি।ইতালির ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ট্রেড ইউনিয়নগুলো। দেশটির দু’টি বড় ট্রেড ইউনিয়ন জোট ইউনিয়ন সিন্দাকেল দি বাসে (ইউসিবি) এবং কনফেডারেজিওনে জেনারেলে ইতালিয়ানা দেল লাভোরো আগামীকাল ৩ অক্টোবর ইতালিজুড়ে হরতাল ডেকেছে।ফ্লোটিলার নৌযান আটক হওয়ার পর বুধবার রাতে স্পেনের বার্সেলোনায় শত শত ফিলিস্তিনপন্থি ইসরায়েলের কনস্যুলেটের সামনে জড়ো হয়ে এ ঘটনার নিন্দা জানান। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবি জানানোর পাশাপাশি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতিও জানান তারা।একই ঘটনা ঘটেছে তুরস্কের ইস্তাম্বুল, জার্মানির রাজধানী বার্লিন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। বার্লিনে সেন্ট্রাল স্টেশনের কাছে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি, বাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। লন্ডনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমেছেন শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী। আজ বৃহস্পতিবার লন্ডনে বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং Read more

ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন
ঈদের টানা সাত দিনের ছুটিতে মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরুরি বিজ্ঞপ্তি Read more

বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং
বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস শনাক্তে একটি নতুন ধরনের মেশিন লার্নিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই Read more

এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা
এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওঃ আমিনুল হক নোমানী (৪৫) কে নিজ বাসায় কুপিয়ে Read more

জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি
জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত Read more

খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ
খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন