টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে এ অনুষ্ঠান হয়।কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্য দেন, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (কারিকুলাম) ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল আইজিপি) মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান, কাজী রুবাইয়াত রুমি, কাজী মাকসুদা লিমা ও সোনিয়া পারভীন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।কুচকাওয়াজ শেষে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন প্রশিক্ষণার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ ব্যাচে মোট ১৭৬ জন প্রশিক্ষণার্থী এসআই কুচকাওয়াজে অংশ নেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজে যাওয়ার অনুমতি না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা পাননি মো. আমজাদ Read more

ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

হত্যাচেষ্টার এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
হত্যাচেষ্টার এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। আজ সোমবার (১১ আগস্ট) হাইকোর্ট Read more

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ
এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে Read more

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. সুজন প্রধান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন