ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওঃ আমিনুল হক নোমানী (৪৫) কে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত আমিনুল হক নোমানী ওই এলাকার মৃত এনামুল হাল এর ছেলে। তিনি হেফাজতে ইসলামী বাংলাদেশের ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এশার নামাজ শেষে নিজ বাসায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় তিনি বাসায় একা ছিলেন, তার স্ত্রী সন্তান বেড়ানোর জন্য শশুরবাড়িতে ছিলেন। ধারণা করা হচ্ছে, আগে থেকে দুর্বৃত্তরা ওঁৎ পেতে থেকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে তার মৃত্যুর খবরে ইসলামী দলগুলো রাতেই হাসপাতালের সামনে জড়ো হয়ে খুনিদের বিচার চেয়ে জটিকা মিছিল করেছেন। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।ঘটনার পরপর ভোলা সদর মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়ে পুলিশ জানিয়েছেন, কে বা কাহারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, ঘটনার পরপর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসা নিয়ে বিশেষ বার্তা দিল মার্কিন দূতাবাস
ভিসা নিয়ে বিশেষ বার্তা দিল মার্কিন দূতাবাস

মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হবে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন Read more

নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার Read more

বৃষ্টির সময় যে দোয়া পড়বেন
বৃষ্টির সময় যে দোয়া পড়বেন

উপকারী বৃষ্টি; যে বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ফসল ফলে, তীব্র গরমে মানুষ ও প্রাণীকুল স্বস্তি লাভ করে, তা Read more

পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু
পাবনায় মদপানে ২ যুবকের মৃত্যু

পাবনায় বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতের Read more

বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী
বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী

রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে আসরাফ আলী নামক এক ব্যবসায়ী নিঃস্ব Read more

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন