বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত পরশু। বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচে ৫৯ রানে শ্রীলংকাকে হারায় ভারত। গতকাল দ্বিতীয় ম্যাচে ৩২৬ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডকে ৮৯ রানে হারায় অস্ট্রেলিয়া।গত এপ্রিলে মহা নাটকের পর দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে টিকিট পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব থেকে প্রায় ছিটকেই পড়েছিল নিগার সুলতানার দল। তবে সেদিনই পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে উঠে যায় বাংলাদেশ।সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। ওই একটি জয়েই আট দলের বিশ্বকাপে সপ্তম হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানও জিতেছিল একটি ম্যাচ। তবে নেট রান রেটে এগিয়ে থাকাতেই পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ।এবার বাংলাদেশ স্বপ্ন দেখছে আরও ভালো করার। সেই স্বপ্ন সত্যি করতে আজ ম্যাচটি জিতে প্রথম কাজটা করে রাখতে হবে নিগারদের। আর সেই পথটা যে বন্ধুত্বকে শিকেয় তুলে রেখে করতে হবে, সেটি জানাই নিগারের।র‌্যাংকিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি

দিল্লির সেই বৈঠকেই আমি সে দিন সাজেক ভ্যালির ক্যাম্পের পুরো ঘটনাটা মিসেস জিয়াকে খুলে বললাম – উনি মনে হল এটার Read more

কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস
কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের লিংগোফু প্রদেশ থেকে আনা তিনটি সাব-এডাল্ট (১১-১৪ মাস বয়সী) বাঘকে বাসি ও Read more

আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার
আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর Read more

খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি
খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি

খালেদা জিয়ার চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন শেখ হাসিনা। দীর্ঘদিন অসুস্থ থেকে খালেদা জিয়া বিদায় নিলেন Read more

৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই
৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে  র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের Read more

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯৭৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন