বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত শুধু বাংলাদেশেই নয়, ভারত ও পাকিস্তানেও রয়েছে। সেই কারণে তারা সাধারণের পাশে দাঁড়াতে পারে না। তারা কখনো মানুষের ভাষা বোঝে না, তারা শুধু নিজের মতলব হাসিল করতে চায়। কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। এ কারণেই বলব, স্বাধীনতা যুদ্ধে যেমন আমাদের রক্ত রয়েছে, জীবনদান রয়েছে, শ্রম রয়েছে, তেমনি আন্দোলনেও আমাদের রক্তদান, শ্রম ও কষ্ট রয়েছে। এখন আওয়ামী লীগ নেই। এরপর বিএনপিও থাকবে না, তাহলে কি একাত্তরের রাজাকাররা দেশ চালাবে। এটা আমরা বেঁচে থাকতে মেনে নেবো না।  রবিবার (২০ জুলাই) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু’র নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।  গয়েশ্বর রায় বলেন, জামায়াতের যে সকল দফা-টফা, এগুলো সবই হলো নির্বাচনকে ভন্ডুল করার জন্য। এবার আওয়ামী লীগ নেই, সেই কারণে বিএনপি ক্ষমতায় আসবে। এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।  তিনি আরো বলেন, যারা একাত্তর সালকে স্বীকার করে না, যারা স্বাধীনতাকে স্মরণ করে না, যারা বলে পাকিস্তান-ভারতের যুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়নি, তাদের কথা শোনার মতো সময় বাংলাদেশের মানুষের নেই। তারা চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, নির্বাচন বানচালের চেষ্টা করুক, আমরা তা মোকাবিলা করব।  এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আম্পায়ার। তার এক সিদ্ধান্তেই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড-ভারতের মধ্যকার Read more

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা

অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ১৪টি দেশ। বুধবার ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিসহ এসব দেশ Read more

ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ
ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০০ কেজি ইলিশ ও ১০ লাখ মিটার জাল জব্দ করেছে। এছাড়া ইলিশ কেনাবেচার দায়ে Read more

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। একটি Read more

বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব
বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব

বিশ্বব্যাপী প্রায় ৫২৮ দশমিক ৪ বিলিয়ন রিয়াল (১৪০.৯ বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিয়ে বিশ্বের অন্যতম শীর্ষদাতা দেশের মর্যাদা লাভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন