লিবিয়ার ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবদেল ঘানি আল-কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল বন্ধ ঘোষণা ও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৩ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে জরুরি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী স্টেবিলিটি সাপোর্ট অথরিটির (এসএসএ) নেতা আবদেল ঘানি আল-কিকলি এ সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি ‘ঘেনিওয়া’ নামে পরিচিত ছিলেন। তাকে হত্যার পর শহরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে জরুরি লকডাউন জারি করেছে।মঙ্গলবার সকালে জাতিসংঘের এই আহ্বান জানানো হয়। সোমবার স্থানীয় সময় রাত ৯টা (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ১টা) থেকে ত্রিপোলির একাধিক এলাকায় ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।জাতিসংঘের লিবিয়া সাপোর্ট মিশন (ইউএনএসএমআইএল) সংঘর্ষ শুরুর পরপরই এক বিবৃতিতে জানায়, ত্রিপোলির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র নিয়ে তীব্র লড়াই চলছে। ইউএনএসএমআইএল সব পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে এবং সবাইকে নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়েছে।জাতীয় ঐক্যের সরকারের (জিএনইউ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের ঘরে থাকার এবং চলাচল এড়ানোর আহ্বান জানিয়েছে। এ ছাড়া পরিস্থিতির আরও অবনতির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় নিরাপত্তার অবনতির কারণে মঙ্গলবার ত্রিপোলির সব বিদ্যালয়ে ক্লাস স্থগিত করেছে।জিএনইউ’র মিডিয়া প্ল্যাটফর্ম জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় আবু সালিম এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।একজন বাসিন্দা রয়টার্স নিউজ এজেন্সিকে নাম প্রকাশ না করে বলেন, আমি ভারী গোলাগুলির শব্দ শুনেছি এবং আকাশে লাল আলো দেখেছি। আরও দুজন বাসিন্দা রয়টার্সকে বলেন, আবু সালিম এবং সালাহ এদ্দিন এলাকায় গোলাগুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল।অনলাইনে প্রকাশিত ভিডিও এবং ছবিতে গোলাগুলির শব্দের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলী, রাস্তায় সশস্ত্র ব্যক্তি এবং শহরে প্রবেশকারী কনভয় দেখা গেছে। আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সি দ্বারা যাচাইকৃত ফুটেজে মাঝারি ক্যালিবারের গোলাগুলির শব্দ ধরা পড়েছে, যা এসএসএ মিলিশিয়ার পরিচিত এলাকাগুলো সহ বেশ কয়েকটি এলাকায় শোনা গেছে।প্রসঙ্গত, ২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। তেল সমৃদ্ধ এই দেশটি গত দশকের বেশিরভাগ সময় পূর্ব ও পশ্চিম লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সরকার দ্বারা শাসিত হয়েছে, যাদের প্রত্যেকের পিছনে বিভিন্ন যোদ্ধা গোষ্ঠী এবং বিদেশি সরকারের সমর্থন রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজার বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জন হারানোর বেদনায় Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।আজ বুধবার (১৮ Read more

১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে Read more

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়ম আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ফলে নিয়োগ পরিক্ষাকে কেন্দ্র করে Read more

সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন