চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই দুই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই ফরম্যাটের সিরিজেই ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিবেন শাই হোপ।আগামী ১৮ অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। যেখানে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। ইনজুরিতে সিরিজ মিস করা এভিন লুইসের জায়গা নিয়েছে এই ব্যাটার। দলে ফিরেছেন স্পিনার খারি পিয়েরে ও অলিক আথানেজে। ওয়ানডে সিরিজের বাকি বাকি ম্যাচগুলো হবে ২১ ও ২৩ অক্টোবর। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে সবশেষ নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গু আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে।এছাড়াও, চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও টাইগারদের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াডেই আছেন পেসার শামার জোসেফ। তার পাশাপাশি দুই ফরম্যাটের দলেই আছেন স্পিনার গুদাকেশ মোতি।ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের দল:শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজ, আকিম আগুস্তে, জেডিয়াহ ব্লেডস, কিসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের দল:শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, আকিম আগুস্তে, রস্টন চেইজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‍েমন সিমন্ডস। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা
সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর-দত্তনগর সড়ক। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। সড়কের বিভিন্ন অংশে Read more

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর-দোকান পুড়ে ছাই
ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর-দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের দুটি বসত ঘর, আসবাবপত্র ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে Read more

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বুধবার Read more

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন

গত সাড়ে ৩ বছরের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ মে) উভয় দেশই ৭৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন