সাত বছর কারাভোগের পর মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিবকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। তবে এখনও তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগিয়ে রাখা হয়েছে।মানবাধিকার সংস্থা প্রিজনার্স অব কনসায়েন্স সামাজিক মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, শায়খ সালেহ আল-তালিব এখনও গৃহবন্দি আছেন এবং তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো রয়েছে। এই সংস্থাটি সৌদি আরবের ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেমদের গ্রেপ্তার ও বন্দিত্বের ঘটনা পর্যবেক্ষণ করে থাকে। সৌদি বাদশাহ-এর নেতৃত্ব ও বিনোদন নিয়ে সমালোচনা ও মিশ্র লিঙ্গ কেন্দ্রিক এক মন্তব্যের কারণে ২০১৮ সাল থেকে কারাবন্দি শায়খ সালেহ আল-তালিব। ওই বক্তৃতায় তিনি অন্যায়ের বিরুদ্ধে খোলাখুলিভাবে বক্তব্য ও ইসলামে নৈতিক দায়িত্ব পালনের গুরুত্বের ওপর কথা বলেন এবং বিশেষভাবে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও মিশ্র লিঙ্গের অনুষ্ঠানের সমালোচনা করেন। এরপর থেকে এই ইমামকে আর কখনো প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়নি। খবর দ্য সিয়াসত ডেইলির। তবে সৌদি সরকার কখনই কাবার ইমাম শায়খ সালেহ আল-তালিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ প্রকাশ করেনি। তবে এই বক্তৃতার পর তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।তিনি ১৯৭৪ সালের ২৩ জানুয়ারি হুৎতাত বানী তায়মি পরিবারে জন্মগ্রহণ করেন। ওই পরিবার বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদ, বিচারক ও  গবেষকদের পরিবার হিসেবে বিখ্যাত।শায়খ সালেহ আল-তালিব কুরআনের সুমধুর তেলাওয়াত এবং বক্তৃতার মাধ্যমে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন। অনলাইনে তার লাখ লাখ অনুসারী রয়েছে। বন্দ্বিত্বের আগে তিনি মক্কা, রিয়াদ ও অন্যান্য অঞ্চলে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।শায়খ সালেহ আল-তালিবের মুক্তির ঘটনায় মুসলিম বিশ্বের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নেতৃত্ব নেয়ার পর থেকে ধর্মীয় ব্যক্তিত্ব, রাজপরিবারের সদস্য এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক মন্তব্যকারীদের গ্রেপ্তার বেড়ে গেছে। সৌদি সরকারের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়েছে। সাংবাদিক, শিক্ষাবিদ ও কর্মীরা প্রায়ই তাদের মতামতের কারণে দীর্ঘ কারাদণ্ডের মুখোমুখি হন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত
বিমানের ডানা থেকে লাফ দিয়ে ১৮ জন আহত

উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান Read more

মেজর জিয়া এদেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন: মাসউদ
মেজর জিয়া এদেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন: মাসউদ

আমাদের দেশের উপর ভারতের আগ্রাসী মনোভাব চলে আসছে দীর্ঘদিন ধরে। দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। Read more

লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাটের জর্জকোটে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আত্নীয় স্বজনসহ অর্থের বিনিময়ে  চাকুরিতে নিয়োগ দেয়ার অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে Read more

সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক Read more

সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা Read more

রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের
রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা তামিমের

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচিত হয়ে সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন